‘আপাতত আমি বাড়িতেই থাকব’, ভোট দিয়ে জানালেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধি:  শুরু হয়েছে বঙ্গে প্রথম দফায় ভোটগ্রহণ। সকাল থেকে বেশ কিছু জায়গায় মিলেছে অশান্তির খবর। অনেকে জায়গায় ভোটাররা ভোট দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। এই আবহেই  খড়্গপুর সদরের বিজেপি (BJP) প্রার্থী দিলীপ ঘোষ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটদানের পরে তিনি জানিয়েছেন আজ সারাদিন আপাতত বাড়িতেই থাকবেন।  

বৃহস্পতিবার  খড়্গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট  দেন দিলীপ ঘোষ। ভোটদানের পরে তিনি বলেন, “আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে, তখন আমি যাব। আমার মনে হয় না বেশি মুভমেন্ট করার দরকার আছে। কারণ, লোকে শান্তিতেই ভোট দিচ্ছে। পরিবেশও ঠিক আছে।”  

আরও পড়ুন: ‘মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন’, ভোট দিয়েই মন্তব্য অগ্নিমিত্রার

 সকাল সকাল ভোট ভোট দিয়েছেন  আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসানসোল এলআইসি অফিসের ২৪৩ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর অগ্নিমিত্রা বলেন, “নিজের বুথে এসেছি ভোট দিতে। আমি আসানসোল উত্তরের ভোটার। আগে ভোট দেব। তার পরে অন্য জায়গা যাব। মানুষ প্রস্তুত, মানুষ পরিবর্তন চাইছেন। মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কাকে তাঁরা চান।” ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মানুষ চাইছে এই দুর্নীতিবাজদের সরকার চলে যাক। মানুষ চাইছে পরিবর্তন হোক। পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি আসনেই আমরা জয় লাভ করব। কেউ রুখতে পারবে না। সব ভোট পদ্মফুলেই পড়ছে। মোদিজির নেতৃত্বে রাজ্যে নতুন সরকার আসবে। নন্দীগ্রামে আমার জয়ের ব্যবধান বাড়বে।’’

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর