প্রবল দুর্যোগের সম্ভাবনা উত্তরবঙ্গে, জারি কমলা সতর্কতা

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই ৪টি জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির মুখে পড়তে পারে এদিন থেকে বুধবার পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে চলেছে উত্তরবঙ্গের(North Bengal) ৪টি জেলা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই ৪টি জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির(Heavy Rain) মুখে পড়তে পারে এদিন থেকে বুধবার পর্যন্ত। আর সেই কারণেই এই ৪টি জেলায় কমলা সতর্কতা(Orange Alert) জারি করে দিল সেচ দফতর। সেই সঙ্গে উত্তরবঙ্গের বাকি ৪টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা(Yellow Alert)। তবে দক্ষিণবঙ্গে(South Bengal) এখনই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

রবিবার রাত থেকেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে পাহাড় ও ডুয়ার্সে। বর্ষণের জেরে বিপাকে পড়েছেন দার্জিলিং ও উত্তর সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকরা। বৃষ্টির জেরে সিকিমে ১০ নম্বর জাতীয় সড়কের কয়েকটি জায়গায় ধসও নেমেছে। তাই লাল সতর্কতা জারি করা হয়েছে সিকিমে। এদিন সকাল থেকেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর সিকিম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বাংলার পরিমণ্ডলে। সেই জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে জমাট না বাঁধলেও উত্তরে হিমালয়ের পাদদেরশে গিয়ে জমাট বাঁধছে। তার প্রভাবেই প্রবল বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতরের দাবি, সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। তাই ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

মঙ্গলবারও বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে। ওই দিন উত্তরের কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার দার্জিলিং, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, পুজোর পর থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সকাল হতে না হতেই রোদের তেজ দেখা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। কলকাতায় দিনের তাপমাত্রা ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে।

সোনা দিয়ে তৈরি চোখ ধাঁধানো পোশাক, দাম শুনলে অজ্ঞান হয়ে যাবেন

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল