কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে ধরা পড়ল এক ‘বহিরাগত’ ভোটার, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। দ্বিতীয় দফায় সকাল ৯টা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ১৮.৩৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোটদানের হার পূর্ব বর্ধমানে। সবচেয়ে কম ভোটদানের হার এখনও পর্যন্ত দক্ষিণ কলকাতায়। এই সংখ্যা বারবার পরিবর্তন হবে। এই আবহে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের ২৯ নম্বর বুথে বহিরাগত ভোটার এনে ভোট করানোর চেষ্টা করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আসলে এখানে এসআইআর পর্বে যে বিপুল পরিমাণ ভোটারের নাম বাদ গিয়েছে তাতে ইভিএমে প্রভাব পড়বে বুঝতে পেরেছে বিজেপি। মানুষ এককাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এই আশঙ্কা করেই বিজেপি এমন কাজ করেছে বলে অভিযোগ তৃণমূলের।

এদিকে দ্বিতীয় দফার ১৪২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তফসিলি জাতির (এসসি) জন্য সংরক্ষিত রয়েছে ৩৪টি আসন এবং তফসিলি জনজাতির (এসটি) জন্য সংরক্ষিত রয়েছে একটি আসন। আয়তনে সবচেয়ে ছোট কেন্দ্র জোড়াসাঁকো, সবচেয়ে বড় কল্যাণী। তবে ভোটারের সংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় কেন্দ্র হুগলি জেলার চুঁচুড়া। সেখানে ২.৭৫ লক্ষ ভোটার আছেন। দ্বিতীয় দফার এই ১৪২টি আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। সেখানে ভোট দিতে এসে হাতেনাতে ধরা পড়লেন বহিরাগত ব্যক্তি। তাঁর বাড়ি গাংনাপুরে। বিজেপি এই ব্যক্তিকে দিয়ে কাজটা করতে গিয়েছিল বলে অভিযোগ।

 

অন্যদিকে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে বহিরাগত ভোটার ধরা পড়ার ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনা নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোর তরজা শুরু হয়ে যায়। ওই ভোটারকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশ তাকে আটক করেছে। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একটি বুথে বহিরাগত ভোটার ঢুকে ভোট দেওয়ার চেষ্টা করলে ধরা পড়ে যায়। যা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। ওই ব্যক্তিকে সেখানে নিয়ে এসেছিল বিজেপি বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বুথের আশেপাশে উত্তেজনা ছড়ায় এবং পুলিশের তৎপরতা বৃদ্ধি পায়।

এছাড়া নির্বাচন চলাকালীন নদিয়া জেলায় একাধিক স্থানে সংঘর্ষ এবং গোলমালের খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে শান্তিপুরে বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুর এবং ভোটদান প্রক্রিয়ায় বাধার অভিযোগ অন্যতম। নির্বাচন কমিশন এই ধরনের ঘটনা সম্পর্কে কড়া মনোভাব নিয়েছে এবং অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য নির্দেশ দিয়েছে।‌ এখন সবার চোখ ৪ মে তারিখের দিকে। সেদিনই ভোট গণনা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৯.‌৯৭ শতাংশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়