ছেলেধরা আতঙ্ক, মহিলার কাছ থেকে উদ্ধার ছুরি ও একাধিক আধার কার্ড!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ছেলেধরা সন্দেহে ফের এক মহিলাকে ঘিরে উত্তেজনা ছড়াল। মঙ্গলবার সকালে পাঁশকুড়ার মাইশোরা এলাকায় স্থানীয় বাসিন্দারা একই মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। অভিযোগ, তার ব্যাগ থেকে ধারালো অস্ত্র, একাধিক নথি ও নগদ টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৯টা নাগাদ রাজশহর বাজারে একটি ট্রেকার থেকে নামেন ওই মহিলা। সেখান থেকে হেঁটে মোহনপুর ব্রহ্মোত্তর গ্রামে ঢোকেন তিনি। এলাকাবাসীর দাবি, প্রায় এক সপ্তাহ আগেও তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তখনও ছেলেধরা সন্দেহে কিছু মানুষ তাঁকে মারধর করে। মঙ্গলবার ফের তাকে এলাকায় দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কয়েক জন স্থানীয় বাসিন্দা। অভিযোগ, তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়।স্থানীয়দের দাবি, মহিলার ব্যাগ তল্লাশি করে একটি বঁটি, দুটি ছুরি, চকোলেট, চিনি, কয়েক হাজার টাকা, তিনটি ব্যাঙ্কের পাসবই, কয়েকটি আধার কার্ড ও কিছু তাবিজ পাওয়া যায়। উদ্ধার হওয়া সামগ্রী ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জিজ্ঞাসাবাদে মহিলা নিজের নাম জাহানারা বিবি বলে জানান। তার বাড়ি রাতুলিয়ার মাসুদাপুর গ্রামে বলে দাবি করেছেন তিনি। এক স্থানীয় বাসিন্দা জানান, উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘোরাঘুরি করায় সন্দেহ দানা বাঁধে। পাঁশকুড়া থানার এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মহিলা মানসিক ভারসাম্যহীন। তাকে আটক রেখে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁওর কাছে পাওয়া সামগ্রীর উৎস খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক