শাশুড়িকে মৃত দেখিয়ে ২ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রাক্তন গ্রাম প্রধান বৌমার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,পাঁশকুড়া: শাশুড়িকে মৃত দেখিয়ে কৃষক বন্ধুর ২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ প্রাক্তন তৃণমূল গ্রাম প্রধান বৌমার বিরুদ্ধে।চুরি থেকে বাড়ির লোক ছাড় পাচ্ছে না কটাক্ষ বিজেপির। পারিবারিক ব্যাপার দাবি তুলে বিতর্ক এড়াল তৃণমূল।২০১৯ সালে নবমীর রাতে খুন হয়েছিল পাঁশকুড়ার তৎকালীন তৃণমূল নেতা কুরবান আলি শা। তাঁর স্ত্রী সাইদা সাবানা বানু খাতুন ছিলেন তৎকালীন মাইসোরা গ্রামের প্রধান।গ্রাম প্রধান থাকাকালীন কাগজে-কলমে নিজের জীবিত শাশুড়িকে মৃত দেখিয়ে কিষাণ মান্ডির ২ লক্ষ টাকা একাই আত্মসাৎ করেছেন সাইদা এমনটাই অভিযোগ কুরবানের মা সহ বাকি পরিবারের।

কুরবান শা এর মা ময়না বিবি বলেন, তিনি এখনও জীবিত।তার ছেলে মারা যাওয়ার পরে তৎকালীন তৃণমূলের গ্রাম প্রধান থাকাকালীন তার বৌমা ক্ষমতার জোর খাটিয়ে তাকে মৃত দেখিয়ে ওই টাকা থেকে তাকে বঞ্চিত করেন।ঘটনায় পাঁশকুড়া থানা(Paskura P.S.) সহ বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জানিয়ে কোন সুরাহা না হওয়ায় তারা বর্তমানে তমলুক কোর্টে অভিযোগ জানিয়েছেন। ময়না বিবি তার বৌমা সায়দা সাবানা বানু খাতুনের আইনত শাস্তির দাবি জানিয়েছেন।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মাইশোরা গ্রামের প্রাক্তন গ্রাম প্রধান সায়েদা শাবানা বানু খাতুন। তিনি বলেন টাকা পাওয়ার ৫ বছর পরে কেন অভিযোগ জানাচ্ছেন ময়না বিবি? তিনি আরো জানান, পুরনো একটি পারিবারিক ঘটনায় ময়না বিবির ছেলেদের নামে তিনি পূর্বে এফ আই আর করেছিলেন। প্রতিশোধ স্বরূপ তার নামে মিথ্যে অভিযোগ আনছেন তার শ্বশুরবাড়ির লোকজন। যদিও মাইশোরা গ্রাম বর্তমানে বিজেপি পরিচালিত। মাইশোরা গ্রামের বর্তমান বিজেপি গ্রাম প্রধান জানিয়েছেন তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল। দুর্নীতি করতে করতে এমন জায়গায় পৌঁছেছে বাড়ির লোককেও ছাড় দিচ্ছে না। যদিও পুরোটাই পারিবারিক ব্যাপার বলে দায় এড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২