Shiv Linga
Maha Shivratri

এই মুহূর্তে

বাংলায় কথা বললে মারবেন, আর বাংলা দখল করবেন? হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর : বাংলায় কথা বললে অত্যাচার করা হচ্ছে। বাংলায় কথা বললে মারধর করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বললে মারবেন, আর বাংলা দখল করবেন?  এটা কখনই হবে না। বাংলার মানুষই রুখে দেবে। সিঙ্গুর থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় বাংলা দখল করবে বাংলার মানুষ।

ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকদের ওপরে অত্যাচার নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বাংলায় কথা বলার জন্য বিহারে মারধর করা হয়। উত্তরপ্রদেশে মারে, ওড়িশা, রাজস্থানে নির্যাচন করা হয়। দিল্লি, মধ্যপ্রদেশেও মারধর করা হয়। কিন্তু বাংলাকতে কাুকে মারধর করা হয়না। বাংলা কারও অধিকার কাড়ে না। কেউ পক্ষে, কেউ বিপক্ষে থাকবে। এটাই গণতন্ত্রের খেলা। তাই বলে কাউকে খুন করা হবে? এই করে কিছু করা যায় না। কেউ আঘাত না করলে, প্রত্যাঘাত করেন না। কিন্তু আঘাত করলে, প্রত্যাঘাত করে টর্নেডো হয়ে যান। তাঁকে আটকানোর ক্ষমতা নেই কারও।

তিনি বলেছেন, বাংলায় বিজেপিকে ঢুকতে দেব না। সিঙ্গুরে এসে শুধুই ভাষণ দিয়েছে। নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তিনি। কয়েকদিন আগে এই সিঙ্গুরের মাটিতেই মমতা সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তারি জবাব দিলেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বুঝিয়ে দিলেন, সিঙ্গুর তাঁর সঙ্গে রয়েছে। সিঙ্গুরের মাটি তাঁকে বাংলার বুকে জয় এনে দিয়েছিল। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি।  নির্বাচনের সময় টাকা দিতে আসলে, সেই টাকা নিয়ে বিজেপিকে ভোট দেবেন না। তৃণমূলকে ভোট দেবেন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মেসিকাণ্ডে শোকজ ও বদলি হওয়া আইপিএস মুকেশকে ফের আইবি’তে বদলি করল নবান্ন

SIR: শুনানির নোটিশ পেয়েও হাজির হননি প্রায় পাঁচ লক্ষ ভোটার

ভ্যালেন্সটাইন ডে’তে কৃষ্ণনগর পুলিশের হাতে গোলাপ ফুল, কারণ কী…

রাত এবং ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হবে, বেলা বাড়তেই বাড়বে তাপমাত্রা

চন্দ্রকোণায় পুরসভার ড্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড, এলাকায় চাঞ্চল্য

প্রেমিকের হাত ধরে রেজিস্ট্রি অফিসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, হঠাৎই থামল বিয়ে!কিন্তু কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ