আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি, মৌরিগ্রাম: কলকাতা সহ হাওড়া, হুগলি তো বটেই, শনিবার বিকেলের পর থেকে গোটা দক্ষিণবঙ্গের পেট্রোল পাম্প গুলিতে দেখা দিতে পারে তীব্র জ্বালানি সংকট। তেলের ডিপোতে চলছে কর্মবিরতি। এর ফলে কোথাও ফেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। কর্মবিরতি না উঠলে পেট্রোল সরবরাহ হওয়ার সম্ভাবনাও নেই। বরং তেল ফুরিয়ে গিয়ে কার্যত শূন্য হয়ে যেতে পারে পেট্রোল পাম্পগুলি।

পুলিশের দেওয়া নোটিশের বিরুদ্ধে হাওড়ার মৌরিগ্রামে চলছে কর্মবিরতি। তেলের ডিপোয় চলা এই কর্মবিরতির জেরে প্রবল সমস্যায় পড়েছেন গাড়িচালকেরা। শনিবার সকাল থেকেই ট্যাঙ্কার চালক এবং খালাসিরা মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েলে কর্মবিরতি পালন করছেন। তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আর এর প্রভাব পড়তে পারে কলকাতা, হাওড়া, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কর্মবিরতি ক্রমাগত চলতে থাকলে শনিবার পেট্রোল পাম্পগুলি শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনাও বাদ দিয়ে দেওয়া যাচ্ছে না। তথ্য জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।

সম্প্রতি দ্বিতীয় হুগলি সেতু এবং কোণা এক্সপ্রেসওয়ের মেরামতির কাজ চলছে। এই মেরামতি ও নির্মাণকার্য চলার জন্য হাওড়া সিটি পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করছে। পুলিশের পক্ষ থেকে মৌরিগ্রামের ট্যাঙ্কার চালক এবং খালাসিদের নির্দেশ দেওয়া হয়েছে যে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ট্যাঙ্কার যেতে পারে। বাকি সময় এই ভারী গাড়িগুলির যাতায়াত বন্ধ রাখতে হবে।

আগে নিয়ম ছিল সকাল ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এবং সন্ধ্যে ৬ টা থেকে ৭ টা পর্যন্ত অয়েল ট্যাঙ্কার চালানো যাবে না। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আগে ট্যাঙ্কার চলাচল বন্ধ থাকত। সব মিলিয়ে নিষেধাজ্ঞা ছিল তিন ঘন্টার। কিন্তু এখন মাত্র ৪ ঘন্টা ধরে ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। বাকি সময় পুলিশি নির্দেশে চলছে না ট্যাঙ্কার। এই কারণেই চলছে প্রতিবাদ কর্মসূচি। শুধু তাই নয় ট্যাঙ্কার চালকদের বক্তব্য পুলিশ যখন তখন রাস্তায় ধরে তাদের কেস দিচ্ছে এবং মোটা টাকা জরিমানা নিচ্ছে। এইভাবে ক্রমাগত হেনস্থা চলতে থাকলে আন্দোলন বড়সড় আকার নেবে। শনিবার সকাল থেকে ট্যাঙ্কারে তেল তোলা বন্ধ করে দেওয়া হয়। ওই ডিপোতে কমপক্ষে ৩০০ টি ট্যাঙ্কার আটকে পড়ে রয়েছে।

ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশন এর ওয়ার্কিং কমিটির বক্তব্য এইভাবে পুলিশ যদি জোর জুলুম করে তাহলে ট্যাঙ্কার চালকেরা হয়তো বিক্ষোভ বন্ধ করবেন না। এর ফলে বিভিন্ন পেট্রোল পাম্প গুলি ফাঁকা হবে। পাশাপাশি কলকাতা এয়ারপোর্টেও তেল সরবরাহ করতে ব্যাঘাত ঘটতে পারে। ইতিমধ্যেই এই ব্যাপারে হাওড়া সিটি পুলিশ কমিশনার এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন ট্যাঙ্কার মালিকেরা। তারা চাইছেন এই কর্মবিরতি উঠে গিয়ে আবার সুষ্ঠুভাবে পরিচালিত হোক তেলের ট্যাঙ্কার। না হলে ব্যবসার বারোটা বেজে যাবে।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?