উত্তপ্ত পিলখানা, চলছে অবরোধ, অভিযুক্তের বাড়ির আসবাবপত্রে আগুন,পুলিশের লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি, পিলখানা: হাওড়ার পিলখানা গুলিকাণ্ডে এলাকায় আবার নতুন করে বিক্ষোভ শুরু। যার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তার বাড়ির আসবাবপত্রে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এলাকায় দমকলকে ঢুকতে বাধা দেওয়া হয়। নতুন করে গোলমাল শুরু হয়েছে। বিক্ষোভ চলছে। সন্ধ্যা নেমে আসছে। প্রচুর পরিমাণে কমব্যাট ফোর্স ও র‍ ্যাফকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে।পিলখানা কান্ড।জি টি রোডে বাইকে আগুন ধরিয়ে দিলো উত্তেজিত জনতা।বাধা দিলে পুলিশের সাথে বচসা।দমকল এলে পিছু হটতে বাধ্য হয়। এদিকে, উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীকে(MLA Goutam Chowdhury) ঘিরে এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন।পাশাপাশি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমের ওপরে হামলা করে এলাকার ক্ষুব্ধ মানুষজন। তবে গোলাবাড়ি থানা(Golabari P.S.) বিশাল পুলিশবাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিধায়ক গৌতম চৌধুরী পরে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করেন একটি মোটরসাইকেলে তার বসার পুরনো ছবি দেখিয়ে বিজেপি বদনাম করছে।

নরেন্দ্র মোদির সঙ্গে পলাতক নীরব মোদির ছবি দেখিয়ে বিধায়কের দাবি তাহলে এই যে ছবি দেখা যাচ্ছে এই সম্পর্কে বিজেপি কি বলবে। এদিকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।ভোটের আবহে হাওড়ায় রক্তাক্ত ভোর, গুলিতে ঝরে গেল তরুণ প্রোমোটারের প্রাণ।ভোটের আগে রাজ্য রাজনীতির পারদ যত চড়ছে, ততই অশান্তির ছায়া ঘনাচ্ছে জেলায় জেলায়। তারই মধ্যে বুধবার ভোরে হাওড়ার হাওড়া শহরের গোলাবাড়ি-পিলখানা এলাকায় দুঃসাহসিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে গুলি চালিয়ে এক তরুণ প্রোমোটারকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। মৃতের নাম সফিক খান (Safik Khan)(২৭)। স্থানীয় বাসিন্দাদের কথায়, “এত কাছে থেকে এভাবে গুলি চলবে ভাবতেই পারিনি।”পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ভোর সাড়ে চারটার কিছু আগে দুই ব্যক্তি হেঁটে এসে সফিকের ওপর অতর্কিতে হামলা চালায়। অভিযোগ, খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিতে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ ।

এলাকার একটি চায়ের দোকানের সামনে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার অংশবিশেষ ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, হামলার পর অভিযুক্তরা তড়িঘড়ি না করে স্বাভাবিক ভঙ্গিতেই এলাকা ছাড়ছে। এই দৃশ্য ঘিরেই উঠেছে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। এক বাসিন্দার কথায়, “যদি অপরাধীরা এত নির্ভয়ে চলে যেতে পারে, তা হলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহতের সঙ্গে এলাকার দুই দুষ্কৃতীর পুরনো বিবাদ ছিল। আর্থিক লেনদেন ও চাঁদাবাজির অভিযোগও সামনে এসেছে। মৃতের পরিবারের দাবি, “ওকে অনেকদিন ধরেই টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। টাকা না দেওয়াতেই এই পরিণতি।” যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেফতার করেনি, সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। ফরেন্সিক দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তকারীরা গুলির খোসা, রক্তের নমুনা ও আশপাশের ফুটেজ সংগ্রহ করছেন। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তিগত শত্রুতা, আর্থিক লেনদেন—কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।”ভোটের প্রাক্কালে এ ধরনের প্রকাশ্য হত্যাকাণ্ডে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক মহল থেকেও কড়া প্রতিক্রিয়া মিলেছে। যদিও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, “দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”রক্তাক্ত এই ভোর ফের মনে করিয়ে দিল, নির্বাচনের আগে উত্তেজনার আবহে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ কতটা গভীর হয়ে উঠেছে। এখন দেখার, তদন্ত কত দ্রুত সত্য উদঘাটন করতে পারে।হারুন খান(Harun Khan) ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব নেতা বলে দাবি বিজেপি নেতা উমেশ রাইয়ের।দাবি উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর ঘনিষ্ট।বাইকে চেপে ঘুরতে দেখা গেছে।সেই ছবি ভাইরাল।অন্য অভিযুক্ত রোহিত আর্মস ডিলার।জেল খাটা আসামী।যাকে খুন করা হয়েছে সেই সৌফিক একটা ক্রিমিনাল গ্যাংয়ের সাথে যুক্ত বলে বিজেপির অভিযোগ।বিধায়কের মদতে এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ বেড়েছে বলে অভিযোগ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা