প্রখর তাপেই বর্ষবরণ, জনজোয়ার

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পড়েছে ‘শুভনন্দন’ পোস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: তাপমাত্রা ছুঁয়েছে প্রায় ৪০। বছরের প্রথমদিনে বেলা যত বেড়েছে তত বেড়েছে তাপ। তবু নতুন বছর বলে কথা। তাই বর্ষবরণে জনজোয়ারে ভাটা পড়ল না।

কোথাও ভিড় পয়লা বৈশাখ (POILA BOISHAKH) উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। আবার কোথাও বা মন্দিরে পুজো দেওয়ার জন্য। দক্ষিণেশ্বর,কালীঘাট, তারাপীঠে নেমেছে ভক্তদের ঢল।

শিলিগুড়িতে মধ্য রাত থেকেই আয়োজন করা হয়েছিল বর্ষবরণ অনুষ্ঠানের। রাস্তা জুড়ে আঁকা হয়েছে আলপনা। বেরিয়েছে একাধিক প্রভাতফেরী। বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সর্বমঙ্গলা মন্দির, পশ্চিম মেদিনীপুরের কর্ণগড় মহামায়া মন্দিরে পুজোর জন্য লম্বা লাইন। রাজ্য জুড়ে দিনভর রয়েছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান।

তবে তীব্র রোদ এড়াতে নতুন পোশাকের সঙ্গে ব্যবহৃত হচ্ছে টুপি, ছাতা, ওড়না আর বাহারি রোদ চশমা। তবুও জনসমাগমে নেই খামতি। 

সম্প্রতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘শুভেচ্ছা’ ও ‘অভিনন্দন’ মিলিয়ে নতুন শব্দবন্ধ তৈরি করেছিলেন। বলেছিলেন, ‘শুভনন্দন’। রাজ্যের রাজধানী কলকাতায় একাধিক জায়গায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পড়েছে ‘শুভনন্দন’ পোস্টার।     

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড