মধ্যমগ্রামের হোম থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশি সহ ১০ মহিলা ফের গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের নিজালয় হোম থেকে পালিয়ে যাওয়া ১০ জন মহিলাকে পুনরায় গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার(Madhyamgram P.S.) পুলিশ। ধৃতদের মধ্যে সাতজন বাংলাদেশি এবং তিনজন ভারতীয় নাগরিক বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের মধ্যে রয়েছে নাবালিকাও। পুলিশ জানিয়েছে, গভীর রাতে ওই মহিলারা হোম থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হতেই হোম কর্তৃপক্ষ মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগের ভিত্তিতে তৎপর হয় পুলিশ। বুধবার ভোরবেলা বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ১০ জনকেই উদ্ধার করে পুনরায় গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সুপার প্রিয়ব্রত রায় জানান, হোমের কর্তৃপক্ষের সঙ্গে মহিলাদের বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে মতবিরোধ চলছিল । সেই কারণেই তাঁরা পালানোর সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ধৃতদের বুধবার দুপুরে বারাসত আদালতে(Barasat Court) হাজির করা হয়। আদালতের নির্দেশ মেনে তাঁদের পুনরায় কোনও হোমে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে স্থানীয় সিপি আই এম নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট হোমে অবৈধ কার্যকলাপ চলছিল।শাসক দলকে দায়ী করে।সিপি আই এম নেতৃত্বের দাবি এইসব বেসরকারি হোমে বাইরে থেকে মেয়েদের নিয়ে এসে রাখা হত। প্রশাসনের নাকের ডগায় সব চলতো।যদিও অবৈধ কার্যকলাপের অভিযোগের সত্যতা মেলেনি। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আদালত তাদের কোন হোম এ পাঠায় এখন সেদিকে নজর। এই ঘটনার পর ওই হোমে নজরদারি আরো জোরদার করা হয়েছে। কিভাবে তারা পালিয়ে গেল তা নিয়ে তদন্ত হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২