শিশুকন্যা ধর্ষণের ঘটনায় গ্রেফতার পড়শি যুবক

আড়াই বছরের শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর আড়াইয়ের এক শিশুকন্যাকে(Baby Girl) ধর্ষণের ঘটনায় প্রতিবেশী এক যুবককে(Youth) গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের(Uttar Dinajpur) সদর শহর রায়গঞ্জ(Raiganj) পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে। শিশুটির মায়ের দাবি, আড়াই বছরের মেয়েটি মাঝেমাঝেই প্রতিবেশী রাজীব কামাত নামে ওই যুবকের বাড়িতে যাতায়াত করত। বুধবার দুপুরেও সেই রাজীবের বাড়িতে গিয়েছিল। সেই সময় রাজীবের বাড়িতে অন্য কেই ছিল না। সেই সুযোগেই রাজীব ওই শিশুকন্যাকে ধর্ষণ করে। বৃহস্পতিবার রায়গঞ্জ থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই এরপর রাজীবকে গ্রেফতার(Arrest) করে পুলিশ। শিশুটি বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

জানা গিয়েছে, আড়াই বছরের ওই শিশুকন্যা প্রতিদিন দুপুরবেলা পাশের বাড়ির বাচ্চাদের সঙ্গে খেলতে যেত। বুধবারও গিয়েছিল। কিন্তু বিকালের দিকে বাচ্চাটি বাড়িতে ফিরে এসে কান্নাকাটি শুরু করে। সেই সময় শিশুটির মা লক্ষ্য করেন, তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হচ্ছে। শিশুকন্যাটির মা জানিয়েছেন, ‘বাচ্চা খেলতে গিয়েছিল। তারপর কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। ওকে কিছু জিজ্ঞাসা করা হলে সেরকম কিছু বলতে পারেনি। কিন্তু দেখলাম ওর গোপনাঙ্গ থেকে রক্ত বার হচ্ছে। ওদের বাড়ি থেকে ওই ছেলেটাকে বের হতে দেখা যায়। তখনই আমাদের সন্দেহ হয়। তারপর বাচ্চাটাকে হাসপাতালে নিয়ে আসি। পুলিশকে জানানো হয়েছে।’ স্থানীয় প্রতিবেশী রাহুল দাস বলেন, ‘যে বাচ্চাটির সঙ্গে এরকম হয়েছে তার ঠাকুমা আমাদের বাড়িতে রান্নার কাজ করত। আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। এরকম জঘন্য একটা ঘটনার কথা শুনে আমরা হাসপাতালে এসেছি। বাচ্চাটির সঙ্গে যে নোংরা কাজ করা হয়েছে, তার জন্য আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। দোষীর আমরা চরম শাস্তি চাই। যে ছেলেটি আজকে ওই বাচ্চাটির সঙ্গে এরকম করেছে, সে কাল অন্যজনের সঙ্গেও এরকম কাজ করতে পারে।’

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে