ন্যাজাটে অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, গাড়ি ভাঙচুর, আটক ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, ন্যাজাট : ফের সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ।  জমি বিবাদ নিয়ে অশান্তি চলছিল। অভিযুক্তদের ধরতে গিয়ে স্থানীয়দের হাতেই আক্রান্ত হয়েছে পুলিশ। বয়ারমারি এলাকায় ১ অফিসার সহ ৩জন পুলিশ কর্মী আক্রান্ত হন। পুলিশের গাড়িতেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত ৯জনকে আটক করেছে পুলিশ।

সন্দেশখালিতে অভিযুক্তদের ধরতে গিয়েই আক্রান্ত আইনের রক্ষকরাই। জমি বিবাদের সমস্যা ঘিরে অশান্তি ছিল। স্থানীয় বাসিন্দা মুসার বিরুদ্ধে অশান্তি করার অভিযোগ। তাকে পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নোটিশ অগ্রাহ্য করেছিল মুসা। তাকে ধরতেই গিয়েছিল পুলিশ। কিন্তু সেখানে পৌঁছতেই স্থানীয়রাই হামলা চালায়। মুসাকে পালাতে সাহায্য করছিল স্থানীয় কয়েকজন। তারাই পুলিশের ওপরে হামলা চালায়। পুলিশের স্টিকার দেওয়া গাড়িতেও হামলা চালানোর অভিযোগ ওঠে। আক্রান্ত অফিসার ও পুলিশকর্মীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ৯ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কেন ও কারা এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের অভিযোগ, মুসা মোল্লাকে পালিয়ে যেতে সাহায্য করেছে স্থানীয়রাই।

উল্লেখ্য, গত বছর জানুয়ারি মাসে শেখ শাহজাহানকে ধরতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে। ২৬ সালের সেই জানুয়ারিতেই রাজ্য পুলিশকে আক্রান্ত হতে হল। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের সঙ্গে কথা বলে আরো কেউ জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা চলছে।

 

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও