দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্রামের পুজোতে মদ্যপদের দাপাদাপি, থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের, ধুন্ধুমার দাসপুর

নিজস্ব প্রতিনিধি: গ্রামের পুজোতে মদ্যপদের দাপাদাপি থামাতে গিয়ে রক্ত ঝরল পুলিশের। আহত আরও বেশ কয়েকজন। কার্যত পুলিশকর্মীদের ঘিরে ফেলল গোটা গ্রাম। চলল চরম নিগ্রহ এবং অকথ্য ভাষায় গালিগালাজ। গ্রাম বাসীদের মারের চোটে মাথাও ফেটে গেল এক পুলিশ কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সাগরপুর এলাকা। শেষে পরিস্থিতি সামলাতে মাঠে নামে র‍্যাফ। এবং ঘটনাস্থলে ছুটে আসেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) এবং ঘাটাল সার্কেল ইন্সপেক্টর, ওসি দাসপুর, ওসি ঘাটাল প্রমুখ পুলিশ কর্মকর্তারা। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার সাগরপুর এলাকায় চলছিল গ্রামের ঐতিহ্যবাহী পুজো।

সেখানেই মদ্যপ অবস্থায় কিছু যুবক শুরু করে ব্যাপক গন্ডগোল। মুহূর্তেই সেই ঝামেলা বিশাল আকার ধারণ করেন। গন্ডগোলের খবর পৌঁছয় দাসপুর থানায়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনারস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বেগতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দাসপুর থানার পুলিশ। ধস্তাধস্তির সময়ই ওই এলাকায় এক যুবক মন্দিরের আটচালায় পড়ে যায়। এই ঘটনায় গ্রামীন কিছু মানুষের দাবি, ওই যুবককে পুলিশ মারধর করেছে, তাই যুবক মন্দিরের আটচালায় পড়ে গিয়েছে।অপরদিকে পুলিশ জানিয়েছে, ওদের নিজেদের মধ্যে গন্ডগোল চলায় ঘটনাটি ঘটেছে।

যদিও পুলিশের কথায় পাত্তা দেননি উন্মত্ত স্থানীয়রা। এলাকায় পুজো দেখতে আসা সাধারণ মানুষ ঘিরে ফেলে পুলিশকে।। শুরু হয় জনসাধারণের সঙ্গে পুলিশের তুমুল গন্ডগোল। এমন পরিস্থিতিতে ভিড়ের মাঝেই পুলিশের মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। পাশাপাশি ভাঙচুর চালায় পুলিশের গাড়িও। আহত এই পুলিশকর্মীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় একাধিক পুলিশ আধিকারিক, উপস্থিত হয় ঘাটাল এসডিপিও, ঘাটাল সিআই, ওসি দাসপুর, ওসি ঘাটাল। রাতেই গ্রেফতার করা হয় ১০ জনকে। এই মূহুর্তে এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী, ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Published by:

Share Link:

More Releted News:

দিনের শেষে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর সস্ত্রীক নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

সন্ধে ছয়টা পর্যন্ত প্রথম দফায় গড়ে ভোট পড়েছে ৯১.৫২ শতাংশ

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

ভোটের শেষলগ্নে ছুটল ইভিএম বোঝাই গাড়ি, হাতেনাতে ধরলেন বিজেপি প্রার্থী

রহমতনগরে ভোটের দিনে হামলা,বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ