গাড়ি কেনার অভিনব চক্র ফাঁস করল পুলিশ, কীভাবে বিজ্ঞাপনের মাধ্য়মে প্রতারণা?

Share:

নিজস্ব প্রতিনিধি, নীলগঞ্জ : নিত্য নতুনভাবে প্রতারণার ফাঁদ পাতছে প্রতারকরা। বুঝতে না পেরে তাতেই পা দিচ্ছেন অনেকেই। এমনই অভিনব প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নীলগঞ্জে। পুলিশের তৎপরতায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রির নাম করে প্রতারণার ফাঁদ পেতেছিল প্রতারকরা। ফেসবুকে এমন গাড়ির বিক্রি দেখে অনেকেই আকৃষ্ট হয়েছিলেন। যোগাযোগ নম্বর হিসেবে বলা হয়েছিল উত্তর ২৪ পরগনার নীলগঞ্জ বাজারে দেখা করতে হবে। এক ক্রেতা সেই মতন নীলগঞ্জ বাজারে পৌঁছে যায়। কয়েকজন ব্যক্তি নিজেদের গাড়ির মালিক পরিচয় দিয়ে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা নেয় বলে অভিযোগ। পরে তাদের খোঁজ মেলে না। পালিয়ে যায় তারা। বিষয়টি বুঝতে পেরে ওই ক্রেতা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।  তড়িঘড়ি তদন্তে নেমে অভিযুক্ত ৬জনকে গ্রেফতার পুলিশ। 

ধৃতরা সাহাদত মণ্ডল ওরফে বাবু (৩৮), নেমাতুল্লা খান ওরফে কালু (৪২), সুজিত বিশ্বাস ওরফে অঞ্জু বিশ্বাস (৫৩), বাবু বিশ্বাস ওরফে বিদ্যুৎ বিশ্বাস (৪৭)। অভিযুক্তদের বাড়ি দত্তপুকুর থানায় এলাকায়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের নাম সলমন (৩৬) এবং মাসাদুর রহমান (৩১)। ২ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়া হয়েছিল। পরে উদ্ধার হয়েছিল ২ লক্ষ ১৫ হাজার টাকা। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। ঝাঁ চকচকে গাড়ির মডেলের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেখানে লেখা ছিল, দামে কম, মানে ভালো। এই বিজ্ঞাপন দেখে যে কেউ ফাঁদে পড়ে যেতে পারেন। এই ধরনের বিজ্ঞাপন থেকে সতর্ক থাকার কথাও বলা হয়েছে।

 

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে