ক্যানিংয়ে হোমগার্ডের রহস্যমৃত্যুতে ৬ সদস্যের SIT গঠন, খুনের মামলা অভিযুক্তের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : ক্যানিংয়ে পুলিশ কোয়ার্টারের মধ্যে মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুর ঘটনায় সিট গঠন করল পুলিশ। খুনের মামলা দায়ের অভিযুক্ত এসআই-র বিরুদ্ধে। মহিলা হোমগার্ড রেশমের পরিবারের পক্ষ থেকে ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর স্বয়ং ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। বারুইপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্তের নেতৃত্বে ছয় সদস্যের সিট গঠন হয়েছে। কিভাবে ওই হোমগার্ডের মৃত্যু হয়েছে তার তদন্ত করা হবে।

ক্যানিং থানার কোয়ার্টার থেকে রেশমির দেহ উদ্ধারের পর থেকে পলাতক ক্যানিং থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্য। স্বরূপনগরের তার গ্রামের বাড়িতে গিয়েও তার হদিশ মেলেনি। মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, রেশমির সঙ্গে সম্পর্ক ছিল সায়নের। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে রেশমিকে খুন করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, জীবনতলা থানার উত্তর মৌখালীর বাসিন্দা হোমগার্ড গুলজান পারভীন মোল্লা (Parvin Molla) ওরফে রেশমি। কর্মসূত্রে তার কোয়ার্টার ছিল ক্যানিং থানার পিছনে। শুক্রবার ডিউটি শেষ করে ওই মহিলা কনস্টেবল ফিরে আসেন তার কোয়ার্টারে। এরপর তার বাড়ির লোক তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পায়নি।

এরপরেই পরিবারের লোকজন ছুটে আসে ক্যানিং থানার কোয়ার্টারে। তার বোন দরজা খুলে ভিতরে ঢুকে দেখে তার দিদি গলায় ওড়না দিয়ে সিলিং থেকে ঝুলছে। এরপরই ক্যানিং থানা থেকে পুলিশ গিয়ে রেশমির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনা তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে রেশমি আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তদন্তকারী পুলিশ অফিসাররা। তবে এই তথ্য মানতে নারাজ রেশমির পরিবার। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আত্মহত্যা করার মেয়ে নয় সে। দোষী ওই সাব ইন্সপেক্টরের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

পরিবার সূত্রে জানা গেছে কত দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে খুন হয়েছিলেন রেশমির বাবা রশিদ মোল্লা। তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর বড় মেয়ে হিসেবে হোম গার্ডের চাকরি পেয়েছিলেন রেশমি। সংসারের হাল ধরেছিলেন তিনি। কিন্তু বাবার পর মেয়ের এরকম অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

কন্যায় সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের সৃষ্টি, মালামাল হবেন ৪ রাশির জাতকরা

যত্ন নিয়েও বারবার শুকিয়ে যাচ্ছে তুলসী গাছ? পরিবারের বড় বিপদ হওয়ার আগে সাবধান!

আজকের রাশিফল: কাছের মানুষকে বিশ্বাসের আগে সাবধান, ভাগ্যের দরজা খুলবে কার?

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন