কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক: মালদহর কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরানোকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খুন, অপহরণ, তোলাবাজি, লুটপাট থেকে শুরু করে একাধিক গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরেই তার নাম জড়িয়ে ছিল। এলাকায় তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল যে, অভিযোগ থাকা সত্ত্বেও বহু সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের কারণে তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি।স্থানীয়দের অভিযোগ, একসময় বকুল শেখের নামই ছিল আতঙ্কের প্রতীক। দিনদুপুরে দাপট দেখিয়ে অপরাধমূলক কাজ চালিয়ে যেত সে। বহু পরিবার তার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছিল বলেও অভিযোগ।

রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর দাগি অপরাধীদের বিরুদ্ধে ধরপাকড় আরও জোরদার হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই পুলিশ বকুল শেখকে(Bakul Sk.) গ্রেফতার করে। পুলিশি নিরাপত্তায় তাকে এলাকায় ঘোরানো হলে বহু মানুষ ভিড় জমান। দীর্ঘদিনের আতঙ্কের অবসান ঘটছে বলে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের দাপুটে তৃণমূল নেতা বকুল শেখ গ্রেফতার। সোমবার রাতে নওদা যদুপুর এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে কালিয়াচক থানার(Kaliyachak P.S.) পুলিশ। মঙ্গলবার ধৃতকে মালদা আদালতে পেশ করেন তদন্তকারী পুলিশ কর্তারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর মে মাসে সীমান্তে পাচারের আগেই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় নাম জড়ায় তৃণমূলের নওদা যদুপুর অঞ্চল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক বকুল শেখের। যদিও ঘটনার পর থেকে বকুল শেখ গা ঢাকা দিয়েছিল বলে অভিযোগ।যদিও আদালতে যাওয়ার পথে ধৃত বকুল শেখ দাবি করেছে, সোমবার রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। আচমকা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। যে ফেনসিডিল পাচারের কথা বলা হচ্ছে তার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, শুধু ফেনসিডিলই নয় , বিগত দিনে একাধিক সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের বেশ কিছু মামলা এই বকুল শেখের বিরুদ্ধে রয়েছে। সেইসব সংক্রান্ত মামলাও আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ কর্তারা।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি