শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে, কর্মসংস্থান বাড়বে, জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর : শালবনির মতো গোয়ালতোড়েও প্রচুর কর্মসংস্থান হবে। মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে এমন কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গোয়ালতোড়ে সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেছেন, বাংলায় শিল্পের সম্ভাবনা এগিয়ে চলেছে। শালবনি, গোয়ালতোড়ে শিল্প হচ্ছে।

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বক্রেশ্বর, পুরুলিয়ায় সৌরবিদ্যুৎ কেন্দ্র হবে। সৌরবিদ্যুতের পক্ষে সওয়াল করে তিনি বলেছেন, যত বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন হবে, বিদ্যুতের দাম ততটাই কমবে।

সোমবার শালবনিতে দাঁড়িয়ে তিনি বলেছেন, ১৫ হাজার কর্ম সংস্থান হবে। মঙ্গলবারও প্রশাসনিক সভা মঞ্চ থেকে তিনি বলেছেন, শিল্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আর এর থেকেই কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

‘বাংলার বাড়ি’ প্রকল্পের খতিয়ান দিয়েছেন তিনি। পাশাপাশি যদি কেউ টাকা চায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এই প্রকল্পের জন্য যদি কেউ টাকা চায় থানায় গিয়ে এফআইআর করতে। পাশাপাশি তিনি বলেছেন, গত ডিসেম্বরে বাংলা আবাস যোজনায়  রাজ্যের ১২ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিল প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পৌঁছে গিয়েছে। বাকি ৬০ হাজার টাকাও আগামী মে মাসের মধ্যে ১২ লক্ষ উপভোক্তার কাছে পৌঁছে যাবে। এখানেই শেষ নয়, আরও ১৬ লক্ষ বাড়ি তৈরি করে দেওয়া হবে। আগামী ডিসেম্বরে তাঁদের প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য।

উল্লেখ্য, দু’দফায় মোট ২৮ লক্ষ বাংলার বাড়ি তৈরি করছে রাজ্য। ঘাটাল, জলপাইগুড়ি ও মুর্শিদাবাদে যআদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলা বাড়ি বানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও