মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে, প্রতিমার ছবি প্রকাশ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিবছর নিয়ম নিষ্ঠা সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয় কালীপুজো। মুখ্যমন্ত্রী নিজের হাতে তৈরি করেন মায়ের ভোগ। প্রতিবছরের মতো এবারও শ্যামা আরাধনায় প্রস্তুত মুখ্যমন্ত্রীর বাড়ি। সোমবার সকাল থেকে সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিশেষ অতিথিরা আমন্ত্রিত থাকেন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়। তৃণমূলের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক হাজির থাকেন মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়।

রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির মাতৃ প্রতিমার ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাল পাড় হলুদ শাড়ি, গয়নায় সজ্জিতা নীলবর্ণা দেবী। মুখ্যমন্ত্রী নিজে সেই ছবি শেয়ার করে জানিয়েছেন, তার বাড়ির মাতৃপ্রতিমা। অন্যান্য সময়ের মতো সাদামাটা রূপেই গৃহকর্ত্রীর দায়িত্ব সামলান তিনি। তিথি মেনে হয় পূজোর আয়োজন। ভোগের আয়োজন ও শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। গোটা রাজ্য এদিন মেতে থাকে শ্যামা আরাধনায়। কিন্তু রাজ্যের সকলের নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর দিকে। প্রতিবছর নিজের হাতে মায়ের পুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী। মন্ডপসজ্জা থেকে শুরু করে পুজোয় আগত অতিথিদের আপ্যায়ন করা, ভোগ রান্নার আয়োজন করেন। প্রতিবছর নিজের হাতে মায়ের সমস্ত কিছু আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম নয়।

রবিবার রাত থেকে শুরু হয়ে গিয়েছে পুজোর কাজ। সমস্ত আয়োজন করা থেকে শুরু করে পুজোর জায়গা সাজানোর কাজ করা হয়েছে। সোমবার সকালে চলছে শেষ মুহুর্তের পুজোর আয়োজনের কাজ। সমস্ত আয়োজন ঠিক ঠাক হচ্ছে কিনা তাও নজরে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবীরকে ডেডলাইন বেঁধে দিল মহমেডান ক্লাব

Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য