স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার তাঁতে স্বাধীনতা দিবসের পতাকা বানিয়ে অসাধ্য সাধন করেছেন ফুলিয়ার তাঁতিরা। যাঁদের নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রপতি পুরষ্কারপ্রাপ্ত তাঁত শিল্পী অভিনব বসাক। এবার জাতীয়তাবাদী চেতনায় বিশেষ ‘বন্দে মাতরম’ শাড়ি তৈরি করলেন অভিনব বসাক। স্বাধীনতা দিবসে বাংলার তাঁত শিল্পকে উচ্চ স্তরে পৌঁছে দিলেন তিনি। বলা চলে, স্বাধীনতা দিবসের ঐতিহ্য ও জাতীয়তাবাদী ভাবাবেগের অপূর্ব মেলবন্ধন ঘটালেন তিনি। শাড়িতে ফুটিয়ে তুললেন একটি বিশেষ নকশা। তাঁতের বোনায় রাষ্ট্রীয় গানের মর্যাদাপ্রাপ্ত ‘বন্দে মাতরম’ ধ্বনিকে ফুটিয়ে রীতিমতো যাদু সৃষ্টি করলেন তিনি।

এই বিষয়ে তাঁতশিল্পী অভিনব বসাক জানালেন, ‘এটি সাধারণ পরিধানের উদ্দেশ্যে তৈরি কোনও শাড়ি নয়। ‘বন্দে মাতরম’ শব্দটি অত্যন্ত পবিত্র ও সূক্ষ্মভাবে তাঁতে ফুটিয়ে তোলা হয়েছে। পায়ে লাগলে এই শাড়ির অমর্যাদা হবে, তাই এটি কেবল প্রদর্শনী ও সংরক্ষণের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানালেন, এই শিল্পকর্মের শাড়িটি বাদ দিয়ে তিনি আরও কয়েকটি তিরঙ্গা জাতীয় পতাকার রঙের বৈচিত্র্যময় শাড়ি তৈরি করেছেন, যা বাজারে ভাল সাড়া ফেলেছে।

জানা গিয়েছে, শাড়িতে ‘বন্দেমাতরম’ ধ্বনি ফুটিয়ে তোলা, এই বিশেষ ভাবনা ও ডিজাইন সম্পূর্ণ অভিনবর নিজের। জামদানি বুনন শৈলীতে ‘বন্দে মাতরম’ বুটি ও আঁচলে এই বিশেষ নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এই কাজের কারিগরি বাস্তবায়নে তাঁর নির্ভরযোগ্য সহযোগী ও প্রবীণ তাঁতশিল্পী সচিন বাবুর বিশেষ ভূমিকা রয়েছে। শাড়িটির বাজারমূল্য বা বিক্রির বিষয়ে জানতে চাওয়া হলে অভিনব বসাক জানান, এই শাড়িটি বিক্রির উদ্দেশ্যে তৈরি করা হয়নি। মাত্র একটি মাত্র পিস-ই বুনন করা হয়েছে। এর কোনও বাণিজ্যিক মূল্য নির্ধারণ করা হয়নি। দেশপ্রেম থেকে উৎসারিত অনুভূতির একটি অনন্য উৎসর্গ হিসেবেই এই শিল্পকর্মটিকে তুলে ধরেছেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ