অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণার টাকা না পাওয়ায় জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন ভোক্তারা। গত ১৭ অগস্ট থেকে অন্নপূর্ণার দ্বিতীয় দফার টাকা ঢোকা শুরু হয়েছে। ১০ জুলাই পর্যন্ত যারা অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেছেন তাঁরাই শুধুমাত্র এই দফায় ৩০০০ টাকা করে পেয়েছেন। তবে এবারে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আবার অনেক নতুন ভোক্তা টাকা পেয়েছেন। যারা প্রথম দফায় টাকা পাননি তাঁরা পেয়েছেন। আবার এমনও হয়েছে যারা প্রথম দফায় টাকা পেয়েছেন, কিন্তু যাচাই-বাছাইয়ের পর এই দফায় নাম বাদ গিয়েছে। সেই নিয়েই উত্তেজনা তুমুলে উঠেছে জেলায় জেলায়। শুক্রবার (২১ অগস্ট) সকাল থেকেই বিরাটি  রেলস্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন অন্নপূর্ণার টাকা না পাওয়া মহিলা উপভোক্তারা। রেললাইন অবরোধ করেছেন তাঁরা। যার ফলে থমকে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবা। বিরাটি স্টেশনের শেষ প্রান্তে ফ্লাইওভারের নিচে বিক্ষোভে দেখান তাঁরা।

জানা গিয়েছে, অন্নপূর্ণার টাকা না পাওয়া মহিলা উপভোক্তাদের বিক্ষোভের ফলে হাসনাবাদ থেকে দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ শিয়ালদহগামী ডাউন লোকাল ট্রেন থমকে যায়। ট্রেনটির বিরাটি স্টেশনে ঢোকার সময় রেললাইনে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা। ফলে ট্রেনটিকে দাঁড় করিয়ে দিতে হয়। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে ট্রেন। ফলে পরপর একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। ব্যস্ত সময়ে ট্রেন অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড়ও বাড়তে থাকে। অবরোধ কেন্দ্র করে বিক্ষোভকারী মহিলা এবং ট্রেনের যাত্রীদের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়। কলকাতামুখী বহু যাত্রী ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেলওয়ে পুলিশ।

বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বারবার তথ্যপ্রমাণ যাচাই-সহ প্রয়োজনীয় সমস্ত নথি জমা দিয়েছেন তাঁরা। আবেদন অনুমোদিত বা ‘অ্যাপ্রুভ’ দেখালেও এখনও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। অথচ বহু উপভোক্তা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন। মুখ্যমন্ত্রী ২০ অগস্টের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে কথা দিলেও ওই টাকা এখনও পাননি অনেকেই। এখন বিক্ষোভকারীদের দাবি, যোগ্য সকল উপভোক্তাকেই টাকা দিতে হবে। যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের সমস্যা চিহ্নিত করে সমাধান করার পর একসঙ্গে টাকা দিতে হবে। এদিন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার প্রতিবাদে বিরাটিতে রেল অবরোধের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যদিও শুধু বিরাটি নয়, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ-বিক্ষোভের ছবি সামনে এসেছে। বিরাটির বিক্ষোভে বিধায়ক সৌরভ শিকদার দাবি করেছেন, বামপন্থীদের কিছু লোক এর পিছনে মদত দিচ্ছে। সরকার বিরোধী একটা আবহাওয়া তৈরির চেষ্টা চলছে। এসব প্ররোচনায় পা না দিয়ে মানুষ শান্ত থাকার আহ্বান  জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

‘কুণালের রং বদল’, গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা!

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি! জামিন পাওয়া গ্যাংস্টারকে কুপিয়ে খুন অন্য গ্যাংস্টারের

৮ বছর পর ফের মাঠে নামছেন রোনালদিনিও, কোন ক্লাবের হয়ে খেলবেন তিনি?