এই মুহূর্তে

‘নব্য’ নয়, রাহুলের ওপরেই ভরসা রাখলেন মোদি -অমিত শাহরা

নিজস্ব প্রতিনিধি: রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন রাহুল সিনহা। নতুন মুখ নয়, আদি নেতার ওপরেই ভরসা রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বঙ্গ থেকে মোট পাঁচটি আসনের মেয়াদ ফুরোচ্ছে রাজ্যসভায়। চারটি আসনে তৃণমূল এবং একটি আসন সিপিএমের ছিল বিধানসভায় সিপিএমের বিধায়ক সংখ্যা শূন্য তাই তারা আর প্রার্থী দিতে সেখানে পারছেন না। বিধানসভায় বিজেপি সদস্য সংখ্যা যেহেতু ৪৫-এর বেশি তাই তারা একজন প্রার্থী দেওয়ার সুযোগ পাচ্ছেন। প্রার্থী হিসেবে তাই দলের দিন রাহুল সিনহার(Rahul Sinha) নাম ঘোষণা করল গেরুয়া শিবির। এর আগে বিজেপির পক্ষ থেকে শমীক ভট্টাচার্যকে(Samik Bhattacharya) রাজ্যসভায় পাঠানো হয়েছিল। এবার রাহুল সিনহার পালা। এদিকে অনন্ত মহারাজ বিজেপির সমর্থনে রাজ্যসভার সাংসদ ।তবে তাঁর রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে সন্ধিহান।

তাই তা নিয়ে গেরুয়া শিবিরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার মোট ছটি রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। বাংলা থেকে রাহুল সিনহা, বিহার থেকে নীতির নবীন ও শিবেশ কুমার, অসম থেকে তেরশ গোয়ালা, যোগেন মোহন, ছত্রিশগড় থেকে লক্ষী বর্মা, হরিয়ানায় সঞ্জয় ভাটিয়া, ওডিশা থেকে মনমোহন সামল ও সুজিত কুমার প্রার্থী হয়েছেন । অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী ও টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক(Koyel Mallick) তৃণমূলের প্রার্থী হয়েছেন। দলের দিন দিল্লি বিজেপি জানিয়ে দিল বাংলা থেকে তাদের মুখ রাহুল সিনহা।

দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে বারবার হারের গ্লানি দূর করে প্রথমবার সংসদীয় রাজনীতিতে রাজ্যসভায় সদস্য হতে চলেছেন রাহুল সিনহা। যতবার তিনি ভোটে লড়েছেন গণদেবতার দরবার থেকে হার নিয়ে ফিরতে হয়েছে তাঁকে। এবার দল তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। যেখানে ভোটাভুটির কোন সুযোগ নেই ।তৃণমূলের পক্ষ থেকে অতিরিক্ত প্রার্থীও দেওয়া হচ্ছে না ।বিজেপিও দেয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচজনই রাজ্যসভায় নির্বাচিত হবেন। এদিকে বিহারে দুটি আসনে একটি আসনে প্রার্থী বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এর আগে বিহারের বিধায়ক হন তিনি ।এবার তাঁকে নিয়ে আসা হচ্ছে রাজ্যসভায়। আগামী ১৬ মার্চ রাজ্যসভার ভোট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, শিলিগুড়িতে পথ অবরোধ বাসিন্দাদের

ফারাক্কায় ফের আমবাগান থেকে ২ বালতি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোদির ব্রিগেডের জনসভার নিরাপত্তা বলয়ে ৩০০০ পুলিশ কর্মী

মুর্শিদাবাদের খড়গ্রামে জয়ের হ্যাটট্রিক করতে পারবে তৃণমূল?

SIR: ১৫ লাখের নিষ্পত্তি, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা!

কুকুরের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে ২ নাবালিকাকে যৌন হেনস্থা, পলাতক অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte