চলবে না মমতার চালু করা ১৫ বছরের সিঙ্গুর আন্দোলন লোকাল, প্রতিবাদে মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- আর চলবে না ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই লোকাল ট্রেন চালু করেছিলেন। প্রায় ১৫ বছর ধরে চলছিল এই ট্রেন। নতুন বছর থেকে সেই ট্রেনই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রেল। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল।

তারই প্রতিবাদে মঙ্গলবার সকালে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে সিঙ্গুর স্টেশনে একটি প্রতিবাদ সভা আয়োজিত  হয়। মন্ত্রীর দাবি, রেলের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার দলমত নির্বিশেষে ট্রেনের যাত্রীদের নিয়ে সকালে হাওড়া থেকে ছেড়ে আসা তারকেশ্বর লোকাল ট্রেন আটকে দেওয়া হবে। হরিপালের বিধায়ক করবী মান্না জানান, পূর্ব রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে ‘সিঙ্গুর আন্দোলন’ লোকাল চলবে তারকেশ্বর পর্যন্ত। সিঙ্গুর একটি জনবহুল এলাকা। এই স্টেশন দিয়ে ৫২ টি গ্রামের মানুষ যাতায়াত করেন। সিঙ্গুর লোকাল থাকায় স্বাচ্ছন্দের সঙ্গে রেলে যাতায়াত করতে পারতেন তারা। পূর্ব রেল চক্রান্ত করে এই ট্রেনটিকে তারকেশ্বর পর্যন্ত নিয়ে যেতে চাইছে, এমনই দাবি তোলেন তিনি।

লোকাল তুলে দেওয়ার প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভকে কটাক্ষ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির বক্তব্য, ‘সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করে তৃণমূলের নেতা-নেত্রীরা রাজভোগ খাচ্ছে, কৃষকদের কথা ভাবছে কোথায়?’ বিজেপির কনভেনার মধুসূদন দাসের দাবি, এই রাজ্যে সবথেকে বড় আন্দোলন হয়েছে আর জি করের ঘটনা নিয়ে। তিনি বলেন, “রেলকে বলব আরজি কর আন্দোলনের জন্য প্রতিটি শাখায় একটি করে ট্রেন বাড়ানো উচিৎ তিলোত্তমার নামে।”

সিঙ্গুর স্টেশন থেকে সকাল ৮টা ১২ মিনিটে ছাড়ে ওই ট্রেন। তবে কি এই ট্রেন বন্ধের জেরে যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হবে? এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের চাহিদা আছে, সেই অনুযায়ী দুটি সিঙ্গুর লোকালের একটি তারকেশ্বর থেকে আর একটি হরিপাল থেকে চলবে। তাতে সিঙ্গুরের যাত্রীদেরও সুবিধা হবে। ট্রেন তুলে নেওয়া হয়নি।

প্রসঙ্গত সিঙ্গুর কৃষিজমি নিয়ে প্রবল আন্দোলন চালিয়ে ছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০০৯ সালে তিনি রেলমন্ত্রী হয়ে এলে সিঙ্গুর কৃষিজমির আন্দোলনকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রাখতে এই ট্রেন চালু করেন তিনি। এত বছর পর সেই ট্রেনই আর চালাতে চায় না রেল।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২