বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনা কীভাবে? তদন্ত শুরু রেলের

গত বৃহস্পতিবার ঠিক পাঁচটার সময় ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকে রাজ্যবাসী

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বৃহস্পতিবার ঠিক পাঁচটার সময় ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকে রাজ্যবাসী। লাইনচ্যুত হয়ে গড়াগড়ি খেতে থাকে ট্রেনের ১২ টি কামড়া। গুরুতর ক্ষতি হয়েছে চারটি কামড়া। কিন্তু কীভাবে এই বড়সড় দুর্ঘটনা ঘটল? তদন্ত শুরু করেছে রেল। নিউ জলপাইগুড়ি ও কোচবিহার স্টেশনের মাঝে ঘটনাস্থলে শনিবার সকালে তদন্ত করতে গিয়েছিলেন রেলের কমিশনার অফ রেলওয়ে সেফটির আধিকারিকরা। ঘটনাস্থল পরিদর্শন করছেন রেল বোর্ডের চেয়ারম্যান। সূত্রের খবর, বিকানের এক্সপ্রেসের মূল ইঞ্জিনটি ক্রেনে করে তুলে নিয়ে গিয়ে ফরেন্সিক পরীক্ষা করবে রেল তারপর রিপোর্টটি রেলমন্ত্রককে রিপোর্ট জমা দেবে রেলওয়ে সেফটি বোর্ড।

দুর্ঘটনার জন্য ইঞ্জিনের গণ্ডগোলকেই দায়ী করছে রেলের আধিকারিকরা। যদিও অতিরিক্ত গতি ও ট্র্যাকের গণ্ডগোল ছিল বলে দাবি করেছেন বিকানের এক্সপ্রেসের লোকো পাইলট। দোমহনি এলাকায় রেল দুর্ঘটনার প্রায় ৪২ ঘণ্টা পর রেললাইনের অনেকটাই পরিষ্কার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ক্ষতিগ্রস্ত বগিগুলি গ্যাস কাটার দিয়ে দ্রুত কেটে রেললাইন থেকে সরানো হচ্ছে। লাইনচ্যুত অন্য বগিগুলো সরাতে যুদ্ধকালীন তত্পরতায় কাজ চলছে। ইতিমধ্যেই ডাউন লাইনে চলছে ট্রেন। কিন্তু বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনটি আপ লাইনে থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন রয়েছে। বৃহস্পতিবারের দুর্ঘটনা প্রসঙ্গে তদন্তকারী প্রাথমিক অনুমানের ভিত্তিতে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কথা। ইঞ্জিনের চারটি ট্র্যাকশন মোটরের মধ্যে একটি খুলেই ঘটেছে বিপত্তি। ট্র্যাকশন মোটরটি আচমকা খুলে পড়ে যাওয়ার কারণেই চালক প্রবল ঝাঁকুনি অনুভব করেন। যাতে এমার্জেন্সি ব্রেক কষতেই বাকি বগি গুলি লাইনচ্যুত হয়ে যায়।

বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলিয়ে ভর্তি রয়েছেন ৪২ জন। সূত্র মারফত জানা গিয়েছে, বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনায় ট্রেনের চালকের বিরুদ্ধে মামলা করেছেন এক যাত্রী। অনিচ্ছাকৃত খুনের মামলা করেছেন ওই যাত্রী। রাজ্যের তরফেও আলাদা বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে দোমহানির দুর্ঘটনাস্থলে। 

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস