আগামী ২৪ ঘন্টায় ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে দক্ষিণবঙ্গের ১২ জেলা

আজ সকালে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে বয়েছে হালকা ঠান্ডা বাতাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: শীত যেতে না যেতেই বৃষ্টি শুরু। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ২০২৬ সালের প্রথম বৃষ্টি দেখল কলকাতাবাসী। বাতাসে জলীয় বাষ্পের কারণে আজ সকাল থেকেই দফায় দফায় ভিজেছে দক্ষিণ থেকে উত্তরের বিভিন্ন জেলা। যার ফলে আচমকাই রদবদল শুরু রাজ্যের আবহাওয়ায়। সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। আজ সকাল থেকেই দুই মেদিনী পুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হাওড়া-সহ একাধিক জেলার চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি। রাতেও বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে একাধিক জেলাতে। সোমবার রাত থেকে দক্ষিণবঙ্গে র একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তাই মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ মেঘলা ছিল। পাশাপাশি আজ সকালে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে বয়েছে হালকা ঠান্ডা বাতাস। ভোররাতে কলকাতাতে এক দফা বৃষ্টির করিবে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে। রাতেও তাপমাত্রা কম রয়েছে। যার ফলে ফ্যাসফ্যাসানি গরমের আভাস পাওয়ার আগেই একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল শহরবাসীর মনে।

পূর্বাভাস বলছে, আজ রাতেও বিক্ষিপ্তভাবে আরও দু এক দফায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্রপাত-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর-দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব-পশ্চিম মেদিনীপুরে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। মূলত ওড়িশা ও উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। যার ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে গ্রাউন্ড ফ্রস্ট বা হালকা তুষারপাত হতে পারে। তাই সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। সুতরাং আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ১২ জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে কেন বৃষ্টি হচ্ছে? আসলে মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এটি ঘূর্ণবর্তে পরিণত হবে।অন্যদিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশায় রয়েছে ঘূর্ণাবর্ত। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে ওড়িশার উপর দিয়ে যাবে। উত্তরাখণ্ড এবং পশ্চিম অসম সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ-পূর্ব আরব সাগর এবং সংলগ্ন কেরল উপকূলে একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। আজ বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে চলে এসেছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ১০০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি