বাবরি মসজিদের পর এবার বাংলায় রাম মন্দির, কবে ভূমিপুজো? ছেয়ে গেল পোস্টার

রামরাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। বিধাননগরে প্রথমে মন্দির হবে তারপর রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। ২৬ মার্চ, ২০২৬ সালে সকাল ১০টায় রামনবমীর দিন মন্দিরের শিলান্যাস এবং ভূমিপুজো হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের লোকসভা নির্বাচনের আগেই ‘ধর্ম’ নিয়ে প্রতিযোগিতার ট্রেন্ড রাজ্যজুড়ে। একদিকে যেমন মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে উদ্যত হয়েছেন বরখাস্ত হওয়া তৃণমূল নেতা, তেমনি অন্যদিকে বিধাননগর, সল্টলেকে রামমন্দির নির্মাণের ডাক দিয়েছেন বিজেপি নেতা সঞ্জয় পয়ড়্যা। ইতিমধ্যেই সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার-সহ বিভিন্ন জায়গায় তাঁর নামে রাম মন্দিরের ব্যানার পড়েছে। যেখানে দাবি করা হয়েছে যে, আগামী মার্চে মাসে রাম মন্দির নির্মাণের কাজ শুরু। ইতিমধ্যেই হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের ডাক শুনে হরতাল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। যা শোনা মাত্রই কঠিন পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁকে দল থেকে সাসপেন্ড করেন। তবুও তিনি তাঁর দাবি থেকে পিছু হঠতে রাজি নন। তার মধ্যেও এবার সল্টলেকে রাম মন্দির নির্মাণের উদ্যোগ নিলেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি সঞ্চয় পয়ড়্যা।

তিনি দাবি করেছেন, ‘রামরাজ্যে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। বিধাননগরে প্রথমে মন্দির হবে তারপর রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। ২৬ মার্চ, ২০২৬ সালে সকাল ১০টায় রামনবমীর দিন মন্দিরের শিলান্যাস এবং ভূমিপুজো হবে। ইতিমধ্যেই অনেকে জমি, নির্মাণ সামগ্রী এবং মূর্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সুতরাং এবার হিন্দু সনাতনীরা সকলে এক জায়গায় সমাবেত হবেন। কেউ যদি ১ টাকাও এই নির্মাণের জন্য দান করেন আমরা তা গ্রহণ করব।’ এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন, বিধাননগরের রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর হাসপাতাল নির্মাণ করা হবে। যেখানে বিনা পয়সায় সাধারণ মানুষেরা চিকিৎসা পাবেন। বৃদ্ধাশ্রম গড়া হবে। ভোটের মুখেই বিজেপি নেতার এই ঘোষণা বাংলার রাজনীতি মহলে তোলপাড় ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রীর শাসনামলে বাংলায় রাম মন্দির গড়ার উদ্যোগ, রাজ্য সরকারকে কোণঠাসা করা ছাড়া আর কিছু নয়। এবার তৃণমূলকে বিদ্ধ করার নতুন খেলা শুরু করল বিজেপি।

এদিকে, গত ৬ অগাস্ট বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর। শিলান্যাসের মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেছিলেন, এই মসজিদ নির্মাণের জন্য মোট বাজেট ৩০০ কোটি টাকা। তাঁর বাড়িতেই গণনা হচ্ছে নগদ অর্থ। ‘পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ ট্রাস্টেই দান জমা দিতে পড়েছে। এদিকে গত রবিবার ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। অন্যদিকে লক্ষ কণ্ঠে কোরান পাঠেরও ডাক দিয়ে ছিলেন হুমায়ুন কবীর। পাশাপাশি লক্ষ কণ্ঠে হরিনামেরও ডাক দেন মমতাবালা ঠাকুর। সব মিলিয়ে তৃণমূলকে কোণঠাসা করার জন্যে উঠেপড়ে লেগেছে বিরোধী দলগুলি। যদিও বিজেপি নেতার রামমন্দির নির্মাণের ডাক নিয়ে এখনও মুখ খোলেন নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কেউই।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির