চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

নিজস্ব প্রতিনিধি ,রানাঘাট: ভোটার লিস্টে নাম নেই। কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের চিঠি।চরম হয়রানির শিকার রানাঘাটের শিক্ষিকা।২০ বছরের ওপর শিক্ষকতা করেও বর্তমানে ভোটার তালিকা থেকে বিতাড়িত তিনি। অথচ এসেছে ভোট পরিচালনার জন্য প্রিসাইডিং অফিসারের ডিউটি । ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে চিন্তায় রানাঘাট লালগোপাল উচ্চ বালকা বিদ্যালয়ের শিক্ষিকা মিঠু খাতুন(Mithu Khatun)। নদিয়ার রানাঘাটের বাসিন্দা পেশায় রানাঘাট লালগোপাল উচ্চ বালকা বিদ্যালয়ের শিক্ষিকা মিঠু খাতুন। ২০০২ সালের ভোটার লিস্টে(Voter List) নাম থাকা সত্তেও নামের বিভ্রান্তির জন্য দাঁড়াতে হয়েছিল শুনানির লাইনেও। তবে চূড়ান্ত ভোটার তালিকায় পরিবারের সকলের নাম থাকলেও তার নাম ডিলিট ।আর তাতেই চিন্তায় তিনি।

অপরদিকে নির্বাচন কমিশন থেকে এসেছে প্রিসাইডিং এর ডিউটি। শিক্ষিকার অভিযোগ কমিশনকে তার নাম বাদ যাওয়া প্রসঙ্গ জানানো সত্তেও নিতে হয়ে প্রশিক্ষণ। তবে বর্তমানে নাম বাদ যাওয়ায় তিনি তার কাজে যেতে নারাজ। শিক্ষিকার দাবি ভোটার তালিকায় নামই যখন নেই সেখানে ভোট কিভাবে করবো। অপরদিকে শুনানি তে প্রয়োজনীয় সকল নথি, পাসপোর্ট জমা দিয়েও আজ ভোটাধিকার থেকে বঞ্চিত তিনি। এই কারণে শরীর অসুস্থ হয়েও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

এর আগে ভোটের ডিউটিও তিনি করেছেন।বর্তমানে নাম বাদ যাওয়ায় চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন শিক্ষিকা। তবে ট্রাইবুনালে আবেদন করেও এখনো কোনো সুরাহা মিলছে না বলে দাবি শিক্ষিকা মিঠু খাতুনের।তবে এই ভোটের ডিউটি তিনি করতে এখন নারাজ। এই বিষয়ে সরব হয়েছেন বিদ্যালয়ের পরিচলন কমিটির সভাপতিও । তিনি জানান শিক্ষিকার একার নয়, এই বিদ্যালয়ের আরেকজন চতুর্থ শ্রেণীর কর্মীরও নাম বাদ গেছে। অপরিকল্পিত ভাবে sir করার কারণেই এই হয়রানির শিকার হতে হচ্ছে সকলকে।

Published by:

Share Link:

More Releted News:

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ