রাতের অন্ধকারে চূর্ণী নদী থেকে মাটি কেটে পাচার করতে গিয়ে গ্রেফতার ১২

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে চূর্ণী নদী থেকে ৩ টি মাটি বোঝাই ট্রলার আটক করল রানাঘাট থানার(Ranaghat P.S.) পুলিশ। ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে রানাঘাট পুলিশ। সূত্রের খবর, বেশ কয়েকদিন যাবৎ রানাঘাট পুলিশ খবর পাচ্ছিল রাতের অন্ধকারে ট্রলারে করে গঙ্গা ও চূর্ণী নদীর পাড় থেকে বেআইনি ভাবে মাটি কেটে পাচার করছে মাটি মাফিয়ারা।সেই বিষয়েই তদন্ত চালানোর সময় রানাঘাট পুলিশ রবিবার গভীর রাতে খবর পায় কলাইঘাটা এলাকায় নদীর পাড়ের মাটি কেটে নৌকা বোঝাই চলছে।

আর এর পরই রবিবার ভোর রাতে রানাঘাট থানার IC ‘র নেতৃত্বে রানাঘাট পুলিশ অভিযান চালিয়ে ৩টি মাটি বোঝাই ট্রলার আটক করে। গ্রেফতার করা হয় মাটি কাটা ও বোঝাই এর কাজ করা ১২ জনকে। রবিবারই ধৃতদের রানাঘাট আদালতে পেশ করে পুলিশ। অন্যদিকে,মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃত গৃহবধুর নাম রুমকি রাড়ী রায়(৩৫)। বাড়ি নদিয়ার নবদ্বীপ পৌরসভার(Nabwadip Municipality) ব্যানার্জি পাড়া এম এম চন্ডীদাস রোড এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই গৃহবধূকে নিজের বাড়িতে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন।

এরপর তাকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে(Nabwadip State Hospital) নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। রবিবার মৃতদেহটি ময়নাতদন্তে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। মৃত গৃহবধূর শশুর বাড়ি পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার তেলিনিপাড়া এলাকায়। স্বামী কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকার কারণে বেশ কয়েক বছর ধরে তিনি বাপের বাড়িতে থাকতেন। তাঁর ছয় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সম্পূর্ণ ঘটনাটির তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

এবার বড় পর্দায় চমক দেখাতে প্রস্তুত ‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু’রা, প্রকাশ্যে ‘মির্জাপুর’-এর টিজার

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক

বর্ষার আমেজে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি স্বাদের হিমাচলি চিকেন কারি