তিন ঘণ্টার ‘অপারেশন’, জঙ্গলে ফিরল হাতির দল

জঙ্গলে ফেরত পাঠাতে প্রথম দিকে অসুবিধের মধ্যে পড়তে হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, বিন্নাগুড়ি (জলপাইগুড়ি): রুদ্ধশ্বাস তিন ঘণ্টার অপারেশন সফল। গভীর জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা পূর্ণবয়স্ক হাতির দলকে শেষপর্যন্ত গভীর জঙ্গলে ফেরত পাঠিয়ে দিতে সক্ষম হলেন বনকর্মীরা।

বুধবার সাত-সকালে খবর আসে, রেতির জঙ্গল থেকে মোড়াঘাট জঙ্গলে যাওয়ার পথে বানারহাট বাগানে আটকে রয়েছে ১০ থেকে ১৫টি হাতির একটি দল। হাতির দলটিকে দেখতে পান চা বাগানের শ্রমিকরা। তারা বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডকে খবর দিলে রেঞ্জার শুভাশিস রায়ের নেতৃত্বে বনকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়।

প্রাথমিকদিকে তাদের বেশ অসুবিধের মধ্যে পড়ত হয়। কারণ, হাতির দলটি ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ফলে, তাদের দলবদ্ধ করে জঙ্গলে ফিরিয়ে বনকর্মীদের কাছে কার্যত চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। ইতোমধ্যে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে চা বাগান শ্রমিকরা আসতে শুরু করে। এই অবস্থায় কীভাবে হাতির দলটিকে জঙ্গলে ফেরানো হবে, তা নিয়ে বনকর্মীরা দুশ্চিন্তায় পড়েন। শেষমেষ বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের সঙ্গে যোগ দেয় বানারহাট রেঞ্জ। শুরু হয় অপারেশন। দুটি দলে ভাগ হয়ে ঘণ্টা তিনেকের প্রচেষ্টায় হাতির দলটিকে মোরাঘাটের জঙ্গলে ফেরত পাঠাতে তারা সক্ষম হয়।

বিন্নাগুড়ি স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই বনকর্মীদের দুটি দল চা-বাগান এলাকায় পৌঁছয়। ওরা ছড়িয়ে-ছিটিয়ে থাকায় দলটিকে জঙ্গলে ফেরত পাঠাতে প্রথম দিকে অসুবিধের মধ্যে পড়তে হয়েছিল। সেই সব বাধা কাটিয়ে হাতির দলটিকে গভীর জঙ্গলে ফেরত পাঠিয়ে দেওয়া সম্ভব হয়েছে।

আরও পড়ুন ভোগ দিয়ে নেতাজির জন্মদিন পালিত হয় জলপাইগুড়ির এই মন্দিরে

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২