চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টানা বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর, ঘাটালে দুর্গত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে টানা বৃষ্টি হচ্ছে। যার ফলে কোথাও বন্যার সৃষ্টি হয়েছে, এবার কোথাও কাঁদায় ভরা রাস্তাঘাট। বিশেষে করে, টানা বৃষ্টিপাতে পূর্ব মেদিনীপুরের ঘাটালে বিভিন্ন নদীতে জলস্তর বাড়ছে। যে কারণেই সমস্যায় পড়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১০ জুলাই) বিভিন্ন প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়া। সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের জানালেন, ‘বিভিন্ন জলাধার গুলি আলোচনা ছাড়া জল ছাড়ছে। এই বিষয়ে ইতি মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা কাজ করছেন।

সমস্ত আধিকারিক জনপ্রতিনিধিরাও কাজ করছেন। এই জন্য আমরা মাস্টার প্ল্যান করছি। ১ হাজার ৫৫০ কোটি টাকার প্রোজেক্টের মধ্যে ৫০০ কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে। মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়ে গিয়েছে। স্লুইস গেটের কাজ সম্পন্ন হওয়ার মুখে রয়েছে। বর্ষা শেষ হলেই দ্রুত গতিতে কাজ শুরু হবে।’ এদিন ঘাটাল পরিদর্শনে এসে সেচমন্ত্রী চন্দ্রকোনাতে পুলিশের কমিউনিটি কিচেনে প্লাবিত এলাকার মানুষ জনকে খাবার পরিবেশন করেছেন। মানুষজনকে ত্রাণ সামগ্রী দিয়েছেন। বর্তমানে লাগাতার বৃষ্টিতে ঘাটালের শিলাবতী, কংসাবতী, ঝুমি, কেঠিয়া-সহ বিভিন্ন নদী গুলির জল বাড়তে সীমারেখা অতিক্রম করেছে। এই মূহুর্তে দেওয়ানচক ১ এবং ২ অজকনগর প্লাবিত।

পাশাপাশি চন্দ্রকোনার মনোহরপুর ১ গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রাম প্লাবিত। এ দিন মন্ত্রীর সঙ্গে ঘাটাল পরিদর্শনে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলি কাদরি, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া-সহ বিভিন্ন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। উল্লেখ্য, গত মাসের শেষে ঘাটালে একাধিক এলাকা বন্যা প্লাবিত হয়েছিল। বিভিন্ন সাঁকো ভেসে গিয়েছিল, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিল। কিন্তু এমন পরিস্থিতির পরেও এখনও পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি। কিন্তু রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল জনজীবন। কিন্তু আবার বৃষ্টির ফলে আবারও ঘাটালের বিভিন্ন এলাকায় বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ