মুখোমুখি দুই ডাম্পারের সংঘর্ষ, দাউ দাউ করে জ্বলল আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। দুটি মালবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে আগুন ধরে গেল একটিতে। মুহূর্তে ছড়িয়ে যায় আগুন। আসলে পাশেই ছিল খড়ের গাদা। ফলে আগুন ছড়াতে সময় নেয়নি খুব বেশি। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে এত দ্রুত বেগে আগুন ছড়িয়েছিল যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশ এবং দমকলকে। দুটি গাড়িরই বেশ ভাল রকমের ক্ষতি হয়েছে। 

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার রাতে একটি ডাম্পার মোরাম বোঝাই করে যাচ্ছিল। ডাম্পারটি সবংয়ের নীলা বাসস্ট্যান্ডের কাছে তেমাথানি-পটাশপুর রাজ্য সড়কের উপর দাঁড়িয়ে ছিল। অন্যদিকে পটাশপুরের দিক থেকে তেমাথানির দিকে যাওয়া একটি ১৮ চাকার পাথর বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারটিতে ধাক্কা মারে। সংঘর্ষ এত প্রবল বেগে হয় যে আগুন ধরে যায় ১৮ চাকার ডাম্পারে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা গাড়িটি। পাশেই ছিল খড়ের গাদা। তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কয়েক’শো মিটার দূর থেকেও দেখা যাচ্ছিল কালো ধোঁয়া।

রবিবার ছুটির দিন। সকলেই চান একটা দিন একটু অলসতায় কাটাতে। কিন্তু আদপে হল অন্য। সকাল সকাল অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘন্টার প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে রাজ্য সড়কের উপর এমন অগ্নিকাণ্ডের ঘটনা। বহুক্ষণ বন্ধ থাকে যান চলাচল। সকাল সকাল তৈরি হয় ব্যাপক যানজট পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। 

শুক্রে আরশোলাদের ‘তিরঙ্গা যাত্রা’ বন্ধের নির্দেশ দিতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর

পুজোর মুখে সুখবর! বোনাস হিসেবে পুরসভার দুই হাজার কর্মীদের ১ মাসের বেতন দেওয়ার ঘোষণা

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো