কয়েকশো কোটির প্রতারণা করে নৈহাটিতে আত্মগোপন, অভিযুক্তের খোঁজে জারি তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫০০ কোটি টাকা প্রতারণা করে নৈহাটিতে আত্মগোপন করল রুদ্রা মার্কেটিং সংস্থার ম্যানেজার। অভিযুক্তের খোজে তল্লাশি চালাচ্ছে নৈহাটি থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নৈহাটি। বিরোধী দলনেতা অর্জুন সিং এই বিষয়ে বলেন অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে নৈহাটি। বিধায়ক সনত দে আবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন নৈহাটিতে এইসব অপরাধিদের ঠাই হবে না।

১৫০০ কোটি টাকা প্রতারণা করে উলুবেড়িয়া থেকে নৈহাটির গরিফায় পরিবার নিয়ে আত্মগোপন করে রুদ্রা মার্কেটিং সংস্থার ম্যানেজার পার্থ হাইত। পাওনাদাররা বাড়িতে আসতেই পরিবার ছেড়ে গা ঢাকা দেয় সে। গত চার মাস ধরেই গরিফায় বাড়ি ভাড়া নিয়ে আত্মগোপন করেছিল অভিযুক্ত। নৈহাটি থানার পুলিশ পার্থ হাইতের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। নৈহাটিতে তাঁকে পরিবার সহ বযে আশ্রয় দিচ্ছিল তার খোঁজেও জারি রয়েছে তল্লাশি। ছেলের কোটি কোটি টাকা আর্থিক তছরুপের কথা স্বীকার করে নিয়েছেন মা’ও।

তাঁর কথায়, “আমাদের উলুবেরিয়ায় আলমারির আলাদা ব্যবসা আছে। চিট ফান্ডের ব্যবসার মালিক আমরা নই। এর মালিক দেবজিত রায় ও বিশ্বজিৎ রানা। একদিন ওরা আমাদের বাড়িতে এসেছিল। আমার ছেলের নিশ্চয় আগে থেকে ওদের সঙ্গে পরিচয় ছিল। ওকে যখন জিজ্ঞাসা করি কোথায় যাচ্ছে তখন ওরা জানায় ট্রেডিংয়ের ব্যবসা করবে। ওর বাবা বারণ করেন। এরপর আমার স্বামী এত অসুস্থ হয়ে পড়েন যে আমি এর ওদিকে মন দিতেই পারিনি। তারপর শুনছি হঠাৎ করে আর্থিক তছরুপির বিষয়ে। আমার ছেলে খুব ভয় পেয়ে যায়। কারণ ওরা এগ্রিমেন্টে সই করিয়ে নিয়েছিল। এমনকি ওকে মেরে ফেলতেও লোক লাগিয়েছিল। সেই জন্য নৈহাটিতে চলে আসি তিন চার মাস আগে। ওর বাবা কল্যাণীতে ডাক্তার দেখান, তাই বোনপো এখানে ব্যবস্থা করে দেন।

বিরোধী দলনেতা অর্জুন সিং তৃণমূলকে আক্রমণ করে বলেন, “নৈহাটি অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। সব অপরাধীরা এখন নৈহাটিতে আশ্র‍য় নিচ্ছে। বিধায়ক সনত দে এই অপরাধীদের সব খবরা-খবর রাখে। আর পার্থ ভৌমিক এদের টাকা দিয়ে সিনেমা করছে।”

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি

স্বপ্নে আরশোলা দেখার অর্থ কী? এগুলো কি শুভ না অশুভ লক্ষণ?

ইচ্ছাপূরণের জন্য খ্যাত পদ্মিনী একাদশী কবে পড়ছে? কী কী করবেন?

হঠাৎ জীবনে প্রাক্তনের এন্ট্রি, কর্মক্ষেত্রে মাথা গরম করবেন না, বিপদ বাড়তে পারে…

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়