নাবালিকার রহস্যমৃত্যুতে পথ অবরোধে গ্রামবাসীরা , উত্তপ্ত সাঁইথিয়া–সিউড়ি সড়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের সাঁইথিয়ায় এক নাবালিকার রহস্যমৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, এক মার্বেল ব্যবসায়ীর গোডাউন থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। শুক্রবার সকাল থেকে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। বাউরি সমাজের সদস্যদের নেতৃত্বে সাঁইথিয়া-সিউড়ি প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।

প্রতিবাদকারীরা শহরের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাঁইথিয়ার এক মার্বেল ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করত কাঞ্চন নগর গ্রামের ওই নাবালিকা। বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীর গোডাউন থেকে তার দেহ উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার প্রকৃত কারণ কী, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানার পুলিশ। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত তদন্তের আশ্বাস দিলে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ তুলে নেওয়া হয়। নাবালিকার মৃত্যুর আসল কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫