বেসরকারি নার্সিংহোমে প্রসূতির ভুল চিকিৎসা ও কিডনি পাচারের চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি,সামসি:বেসরকারি নার্সিংহোমে প্রসূতির ভুল চিকিৎসা’র অভিযোগ।বেসরকারি নার্সিংহোমে প্রসূতির ভুল চিকিৎসা’র অভিযোগ ও কিডনি পাচারের চেষ্টার অভিযোগ ।নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পরই অভিযোগকারীর ওপর বন্দুক ঠেকিয়ে হামলা করা হয়। লোহার রড দিয়ে প্রসূতির স্বামীর মাথা ফাটিয়ে দেওয়ার পাশাপাশি ও বাইক ভাঙচুর করার অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। গোটা ঘটনা নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার সামসি(Samshi) এলাকায়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ আগস্ট পুখুরিয়া থানার(Pukhuria P.S.) হরিপুর গ্রামের বাসিন্দা রেশমিরা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন। অর্থোপেডিককে দিয়ে প্রসূতির অস্ত্র পচারের অভিযোগ। ভুল চিকিৎসায় দুটি কিডনি(Kidney) নষ্ট হয়ে যায় প্রসূতির। ভুল চিকিৎসার জন্য নার্সিং কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত আকারে অভিযোগ জানান প্রসূতির পরিবার।এই ঘটনার পরই নার্সিংহোম কর্তৃপক্ষ ওই প্রসুতির পরিবারকে অভিযোগ প্রত্যাহারের জন্য লাগাতার ভাবে হুমকি দিতে থাকে।শনিবার সামসির সাহারাতলা এলাকা দিয়ে আসার পথে কয়েকজন মিলে প্রসূতির স্বামী আব্দুর রহিমকে ঘিরে ধরে। তারপর মাথায় বন্দুক ঠেকিয়ে, বেধড়ক মারধর করা হয়। লোহার রোড ও ছুরি দিয়ে হাতে আঘাত করা হয়। স্থানীয়রা তড়িঘড়ি ভাবে তাকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে(Samshi Helath Center) নিয়ে আসে।

বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গোটা ঘটনা নিয়ে প্রসূতির পরিবার সামসীর সমাজসেবা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে সামসী ফাঁড়িতে একটা লিখিত অভিযোগ দায়ের করে। তীব্র আতঙ্কের মধ্যে দিয়ে রয়েছে প্রসূতির পরিবার। যদি এই বিষয়ে নার্সিং হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোন উত্তর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যে জায়গায় হামলা চালানো হয়েছে সেই স্পট পুলিশ তদন্তের স্বার্থে পরিদর্শন করে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের খুঁজছে পুলিশ।

অপেক্ষার অবসান! বাংলার ১ লক্ষ আবাসের টাকা দিল কেন্দ্র, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মহিলা IAS অফিসারের পরিচয় দিয়ে বিয়ে, তারপর ঘটল চাঞ্চল্যকর ঘটনা

ওসিকে বাবা-মা তুলে গালিগালাজ, বিপাকে হুমায়ুন কবীর

‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ