এই মুহূর্তে

সন্দেশখালিতে শাহজাহানের ঘনিষ্ঠ থেকে হারানো জমি ফিরে পেতে গিয়ে সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিনিধি সন্দেশখালি: ২৪ এর লোকসভার পর বিধানসভা ২০২৬। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির ১ নম্বর ব্লক সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথে নতুন করে উত্তেজনা ।বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের জমি-সংক্রান্ত উত্তেজনা সন্দেশখালির বিটপোল এলাকায়। অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ও তাঁর ‘ডান হাত’ বলে পরিচিত শেখ কুতুবউদ্দিন(Sk.Kutubuddin) দীর্ঘ পাঁচ বছর ধরে আগারহাটি পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথের ছোট বিটপোল এলাকায় চাষিদের জমি দখল করে মেছো ভেড়ি তৈরির চেষ্টা করছিলেন।

বুধবার সকালে জমি ফেরত চেয়ে প্রতিবাদে নামেন চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুতুবউদ্দিন। তাঁদের পরিবারের তিন মহিলা সদস্যকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় আহত হয় পাঁচ জন। এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বামফ্রন্টের আমলে এই আটজন চাষী জমির পাট্টা পেয়েছিলেন ।প্রায় আট বিঘা জমি দীর্ঘদিন ধরে চাষবাস করে তারা জীবিকা নির্বাহ করছিল। সন্দেশখালিতে(Sandeshkhali) তৃণমূল ক্ষমতায় আসার পর শেখ শাহজাহানের(Sk. Sazahan) ঘনিষ্ঠ কুতুবউদ্দিন শেখ সেই জমি জোরপূর্বক দখল করে ওখানে একটা অবৈধ নির্মাণ করার চেষ্টা করছিল ।

এই নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন ফল পায়নি। বুধবার ৮ জন চাষীর পরিবার তাদের জমি ফিরে পেতে জমিতে যায় ।সেই সময় কুতুবউদ্দিন শেখের লোকজন মারধর শুরু করে। উভয়পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। আহত হয় ৫ জন।একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।নতুন করে এই জমি ফেরত পাওয়াকে কেন্দ্র করে আন্দোলন সংগঠিত হচ্ছে সেখানে। সেই আন্দোলনে হামলা চালানোয় আবার হোলির দিন নতুন করে উত্তেজনা সৃষ্টি হল সন্দেশখালি দ্বীপে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, শিলিগুড়িতে পথ অবরোধ বাসিন্দাদের

ফারাক্কায় ফের আমবাগান থেকে ২ বালতি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোদির ব্রিগেডের জনসভার নিরাপত্তা বলয়ে ৩০০০ পুলিশ কর্মী

মুর্শিদাবাদের খড়গ্রামে জয়ের হ্যাটট্রিক করতে পারবে তৃণমূল?

SIR: ১৫ লাখের নিষ্পত্তি, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা!

কুকুরের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে ২ নাবালিকাকে যৌন হেনস্থা, পলাতক অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte