দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্ঘটনার কবলে শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী, আদালতে যাওয়ার পথে মৃত ২

নিজস্ব প্রতিনিধি: খুনের চেষ্টার অভিযোগ উঠল শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীকে। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ভোলা ঘোষ। শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী তিনি। তাঁর গাড়িতেই ধাক্কা দিয়েছে একটি লড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ি চালকের। জানা গিয়েছে, মামলার মূল সাক্ষী ভোলার ছেলে সত্যজিৎ ঘোষ গাড়ির সামনের দিকে বসেছিলেন। পিছনের সিটে ছিলেন ভোলা ঘোষ। অন্যদিন তিনিই সামনে বসতেন, বুধবারই বসেছিলেন গাড়ির পিছনের আসনে।

আহত ভোলা ঘোষ বর্তমানে মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে ভর্তি। মালঞ্চ থেকে যাওয়ার সময় বোয়ারমারী পেট্রোল পাম্পের কাছে একটি ট্রাক ধাক্কা দেয় গাড়িটিকে। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় ভোলা ঘোষের গাড়িটি। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ভেরিতে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার পরেই রাস্তার পাশে উল্টে যায় ট্রাকটি। চালক এখনও পলাতক।

শাজাহান বন্দি রয়েছেন জেলে। চলছে মামলা। সেই পরিস্থিতিতে শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার বিষয়টি নিয়ে উঠছে নানা প্রশ্ন। কেউ বলছেন যে জেলে বসেই সাক্ষীকে খুনের ছক কষেছিলেন শেখ শাজাহান। ছেলেকে নিয়ে আদালতের দিকে যাচ্ছিলেন ভোলা ঘোষ, এমনটাই দাবি করেছেন তিনি। তিনি প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয়েছে ছেলে সত্যজিতের। তারপরে এই প্রশ্ন উঠছে যে তাহলে কি ইচ্ছাকৃত হয়েছিল খুনের ষড়যন্ত্র? প্রতিদিন ভোলা ঘোষ যে গাড়ির সামনে বসেন তা কি জানতেন শাহজাহান? উঠছে নানা প্রশ্ন।

ইতিমধ্যেই এই ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেছেন, সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছে সরকারের। গাড়িতে ধাক্কা মেরেছে ওই ট্রাকটি। এদিকে যে এলাকায় দুর্ঘটনাটি ঘটল সেখানে কোনও সিসি ক্যামেরা নেই। বাসন্তী হাইওয়ের ধারে ভোলানাথ ঘোষের গাড়িটি একেরবারে দুমড়ে মুচড়ে যায়। প্রথমে মিনাখাঁর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তারপর আনা হয় কলকাতায়। বর্তমানে বাইপাসের মুকুন্দপুরের মনিপাল হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, মাথাতেও আঘাত পেয়েছেন তিনি। লড়ির ফিটনেস সার্টিফিকেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ