অষ্টমী  পেরিয়ে নবমীতে প্রবেশ, মণ্ডপে মণ্ডপে সন্ধিপুজো

Share:

নিজস্ব প্রতিনিধি : অষ্টমী  পেরিয়ে নবমীতে প্রবেশ। মহাষ্টমী ও মহা নবমীর মিলনমুহূর্তে মণ্ডপে মণ্ডপে চলেছে সন্ধিপুজো। রীতি মেনে জমিদার বাড়ি থেকে বারোয়াড়ি পুজোতে হয়েছে সন্ধিপুজো। মঙ্গলবার দুপুরেই নিয়ম নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়ে গিয়েছে। বাগবাজার সর্বজনীন থেকে শুরু করে সমস্ত জমিদারবাড়িপুজো, এমনকি বারোয়াড়ি পুজোতেও হয়েছে সন্ধিপুজো।

জানা গিয়েছে, এদিন শহরের সকল পুজো মণ্ডপে সকাল থেকে চলেছে অষ্টমীর অঞ্জলি। তারপরেই দুপুরে শুরু হয়েছে সন্ধিপুজো। অত্যন্ত নিষ্ঠা ও নিয়ম মেনে এই সন্ধিপুজো করা হয়। বাদামতলা আষাঢ়সঙ্ঘ, মুদিয়ালি, একডালিয়া, সন্তোষপুর ত্রিকোনপার্ক, বোসপুকুর শীতলা মন্দির, বাগবাজার সর্বজনীন সহ শহরের ছোট বড় সব পুজো মণ্ডপে এমনকি বাড়ির পুজোতেও চলেছে সন্ধিপুজো। অষ্টমীর শেষ ২৪ মিনিট থেকে নবমীর প্রথম ২৪ মিনিট, অর্থাৎ মোট ৪৮ মিনিটের সন্ধিকালকে বিশেষ সময় হিসেবে মেনে নেওয়া হয়। এই সময় সন্ধিপুজোর মাধ্যমে দেবীর চামুণ্ডা রূপকে পুজো করা হয়। এবার ১:২১ থেকে ২:১০-র মধ্যে সন্ধিপুজো করা হয়েছে। সময় মেনে, নিয়ম মেনে এই পুজো করতে হয়। সবজায়গাতেই নিয়ম মেনে সন্ধিপুজোর আয়োজন করা হয়েছে।

দেবী দুর্গা চামুণ্ডা রূপে এই সন্ধিক্ষণে আবির্ভূত হন এবং দুই অসুর চণ্ড ও মুণ্ডকে বধ করেন। এই জন্য এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সন্ধিকালের পূজা ‘সন্ধিপুজো’ নামে পরিচিত। এই সন্ধিকালের সময় দেবীর পূজা করলে বিশেষ ফল লাভ হয়। তিথি মেনে এই সময় সব জায়গাতেই হয় সন্ধিপুজো। এইসময় দেবীর পায়ে ১০৮টি পদ্ম অর্পণ করে ১০৮ টি মাটির প্রদীপ জ্বালিয়ে দেবীকে পুজো করা হয়।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস