‘অবাধ্য হলে দ্বিতীয় অভয়া বানিয়ে দেব’, সুপারের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ মহিলা চিকিৎসক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজিকরের ঘটনা তদন্ত চলছে এখনও। এরই মাঝে এক মহিলা চিকিৎসককে ‘দ্বিতীয় অভয়া’ বানিয়ে দেওয়ার অভিযোগ উঠল। সেই সঙ্গে উঠল মানসিক নির্যাতনের অভিযোগ। হুমকি পেয়ে চরম আতঙ্কে অবশেষে স্বাস্থ্য দফতর এবং পুলিশের দ্বারস্থ হন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, গত মাস তিনেক আগে সুকন্যা রায় নামে এক মহিলা চিকিৎসক শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্যাথলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগদান করেছিলেন।  অভিযোগ, কাজে যোগদানের পর থেকেই হাসপাতাল সুপার ডক্টর তারক বর্মন তার ওপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন করতেন। তিনি  অভিযোগ করেন, প্যাথলজি ডিপার্টমেন্টের কাজ করলেও তাকে বল প্রয়োগ করে এমার্জেন্সিতে কাজ করানো হত। পাশাপাশি জোর করে নাইট ডিউটি করানো হত। তিনি প্রতিবাদ করতে গেলে তাকে হুমকি দিত হাসপাতাল সুপার। পাশাপাশি তিনি যখন নাইট ডিউটি করতে অস্বীকার করেন তখন তাকে ‘দ্বিতীয় অভয়া’ কান্ড হওয়ার হুমকি দেন। এরপরেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে ওই মহিলা চিকিৎসক। অবশেষে তিনি নিরুপায় হয়ে স্বাস্থ্য দফতর এবং থানার দ্বারস্থ হন। শান্তিপুর থানায় অভিযুক্ত তারক বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি চাইছেন অবিলম্বে তাকে যেন এই হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরিত করে স্বাস্থ্য দফতর।

তবে ওই মহিলা চিকিৎসকের তোলা অভিযোগ অস্বীকার করেছেন শান্তিপুর হাসপাতাল সুপার তারক বর্মন। তিনি বলেন, ওই মহিলা চিকিৎসক তার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। পাশাপাশি তিনি বলেন এ বিষয়ে সম্পূর্ণভাবে যা বলার জেলা স্বাস্থ্য অধিকর্তা বলবেন। অন্যদিকে ওই মহিলা চিকিৎসকের অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলা স্বাস্থ্য অধিকারীক জ্যোতিষ চন্দ্র দাস। তিনি বলেন আমি ওই মহিলা চিকিৎসকের অভিযোগ হাতে পেয়েছি ইতিমধ্যেই তা জেলা স্বাস্থ্য দফতরে পাঠিয়ে দিয়েছি। তবে ওই মহিলা চিকিৎসক নিজেও মানসিক রোগের ওষুধ খান। আমি জানিয়েছি ওই চিকিৎসককে স্বাস্থ্য দফতর অন্যত্র স্থানান্তরিত করলে আমার কোন আপত্তি নেই। এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর বলেন, আমি প্রশাসনকে অনুরোধ করব যাতে পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার। তিনি আরো বলেন এই প্রথম নয় এই থ্রেট কালচার দীর্ঘদিন ধরে হয়ে আসছে।

 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি