কাগজ দিয়ে সরস্বতী মূর্তি গড়ে চমক অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়ার

চেষ্টা করলে সাফল্য আসবেই। এই কথাটা যে চিরন্তন সত্য তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: চেষ্টা করলে সাফল্য আসবেই। এই কথাটা যে চিরন্তন সত্য তার প্রমাণ পাওয়া গেল আরও একবার। আর সেটা করে দেখাল অষ্টম শ্রেণির এক স্কুল পড়ুয়া। নিজের পিসির আবদার রাখতে প্রায় একমাস ধরে চেষ্টা চালিয়ে সাফল্য লাভ করেছে সে। কাগজ দিয়ে একটি নয় তিনটি সরস্বতী প্রতিমা গড়ে রীতিমতো তাক লাগিয়ে দিল জলপাইগুড়ি সোনাউল্লা স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আদিত্য সিং। সে ছিক করেছে এই কাগজের প্রতিমাগুলির একটি তার নিজের বাড়িতে থাকবে এবং একটি পিসিকে দেবে। আর একটি স্কুলে দেবে।

জলপাইগুড়ি সমাজ পাড়া সংলগ্ন রহমান হাউস এলাকার বাসিন্দা আদিত্যে। ছোট বেলা থেকে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের মূর্তি বানায়। এবার তার পিসি সরস্বতী পূজো উপলক্ষে তার কাছ থেকে একটি কাগজের তৈরি সরস্বতী মূর্তি চেয়েছিল।

তাই পিসিকে উপহার দিতে খবরের কাগজের সঙ্গে রঙিন কাগজ, পুঁথি, রাংতা ইত্যাদি বিভিন্ন জিনিস দিয়ে একটি নয় তিনটি সরস্বতী প্রতিমা বানিয়েছে সে। যা রাতারাতি জলপাইগুড়ির ক্ষুদে আদিত্যকে নিয়ে চলে এসেছে খবরের শিরোনামে।  

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২