এই মুহূর্তে

মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে, ফল পাবেন মোদি, দাবি শোভনদেবের

নিজস্ব প্রতিনিধি,খড়দহ: অষ্টাদশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহ বিধানসভার কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয় সোমবার খড়দহ মোড়ল পাড়া থেকে স্টেশন পর্যন্ত ।উপস্থিত ছিলেন প্রার্থী সৌগত রায়, খড়দহ কেন্দ্রের বিধায়ক তথা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়(Sovandeb Chattapadhay), খড়দহ পৌরসভার পৌর প্রধান নিল সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌরমাতাগণ। এছাড়াও উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূলের শ্রমিক সংগঠন সহ বিভিন্ন নেতৃত্ব।

খড়দহের(Kardaha) বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ক্লাব সংগঠন এবং বিভিন্ন জায়গায় মানুষেরা প্রার্থী সৌগত রায়কে ফুল এবং উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানান ।সৌগত রায় জানান ,জেতার পর প্রথম কাজ হবে খড়দহের রেল ওভারব্রিজ করা এবং অনেক কাজ বাকি আছে সেগুলো পূর্ণ করা। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, প্রত্যেকবারের থেকে এবারও বেশি ব্যবধানে জিতবেন সৌগত রায়(Saugata Roy)। তিনি নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, আগে ২০০ পার করুক তারপর ৪০০ বারের ভাবনা। দেশের মানুষ যেভাবে অবর্ণনীয় ভাবে কষ্টের মধ্যে আছেন ,নির্বাচনে এর যোগ্য জবাব পাবেন নরেন্দ্র মোদি, মন্তব্য রাজ্যের মধ্যে সব দেব চট্টোপাধ্যায়ের ।

অন্যদিকে,হিঙ্গলগঞ্জ(Hingalganj) বিধানসভার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রামপঞ্চায়েত ও বরুনহাট রামেশ্বরপুর গ্রামপঞ্চায়েতের ২ জন বিরোধী পঞ্চায়েত সদস্য, সহ ২৫০০ কর্মী সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম ও রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালামের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কসবায় চলন্ত গাড়িতে যুবতীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ৩, পলাতক ২

বঙ্গে শীতের বিদায় পর্ব শুরু, সপ্তাহের শেষে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির ঘরে পৌঁছবে

নিউটাউনের অভিজাত আবাসনে ডায়রিয়ায় অসুস্থ শতাধিক

SIR শুনানির ধাক্কা সামলাতে যুব মোর্চার রাজ্য কমিটিতে মতুয়া, রাজবংশীদের গুরুত্ব

মায়াপুর ইসকন মন্দির দর্শনে যাচ্ছেন অমিত শাহ, তুঙ্গে নিরাপত্তা-প্রস্তুতি

নির্বাচন কমিশনের দাদাগিরি! ৭ বাঙালি AERO-কে সরাসরি সাসপেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ