এই মুহূর্তে

‘সংবিধান-গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচান’, প্রধান বিচারপতিকে করজোড়ে অনুরোধ মমতার

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংসের হাত থেকে বাঁচান। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ অন্যান্য বিচারপতিদের কাছে এমনই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৭ জানুয়ারি) জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানে হাজির প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, ‘এখানে দেশের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা উপস্থিত রয়েছেন। তাঁদের হাত জিড় করে বলছে, দেশে সংবিধানকে ধ্বমস করার চেষ্টা চলছে। গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ঐতিহ্য-সংস্কৃতি সব ধুলোয় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আপনারাই পারেন এমন নৈরাজ্য থেকে দেশকে বাঁচাতে।’

কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি হাজির ছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘাওয়ালও। তাঁর সামনেই বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হন মমতা। তিনি বলেন, ‘বাংলায় ৮৮টি ফার্স্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে। ৭টি পকসো কোর্ট, ৪ লেবার কোর্ট, ১৯ হিউম্যান রাইটস কোর্ট হয়েছে। কলকাতা হাইকোর্টকে জমিও দেওয়া হয়েছে। আরও অনেক কাজ করা হয়েছে। নতুন করে ষষ্ঠ জাজেস কোর্ট তৈরি হয়েছে। সাব ডিভিশনাল জাজেস কোর্ট হয়েছে। অথচ ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরিতে বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র।’ তিনি আরও বলেন, ‘সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সকলের জন্য ভাবতে হবে হবে। ঐক্য নিয়ে সকলকে কথা বলতে হবে। এই সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন উত্তরবঙ্গের জন্য বড় বিষয়। উত্তরবঙ্গবাসীর জন্য আজ ঐতিহাসিক দিন। এটা একটা মাইলস্টোন।’ ভাষণের এক পর্যায়ে সাম্প্রতিক আইপ্যাকে ইডির হানার কথা সরাসরি উল্লেখ না করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ কিছু এজেন্সি আছে, ইচ্ছাকৃত ভাবে মানহানি, সম্মানহানির চেষ্টা করছে। দয়া করে মানুষকে রক্ষা করুন। আমি নিজের জন্য বলছি না। আমি বলছি, গণতন্ত্র বাঁচান, বিচারব্যবস্থাকে বাঁচান।’

,কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাতে উত্তরবঙ্গের সবক’টি জেলার মামলা যাতে শোনা হয়, সেব্যাপারে প্রস্তাব জমা পড়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কমিশনের সাসপেন্ড হওয়া ৭ আধিকারিকের কেউ চাকরিচুত্য নন, ঘোষণা মমতার

‘ওরা ৪২০ হলে, আমি ৪৪০ ভোল্ট’, কমিশনকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘‌ছাব্বিশের পর ওই সরকারই থাকবে না কেন্দ্রে’‌, বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী

সোহমের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে যাওয়া শাহিদ ইমাম

বেলদাকাণ্ডের পর্দাফাঁস! ভাইরাল হওয়ার নেশাতে ট্রেন থেকে নেমে গল্প ফেঁদেছিলেন যুবক

‘‌আঘাত করলে এবার প্রত্যাঘাত হবেই’‌, নির্বাচন কমিশনকে অলআউট চ্যালেঞ্জ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ