কল্যাণীর জেএনএমে ধুন্ধুমার, রোগীর আত্মীয় ও ডাক্তারদের তুমুল ধস্তাধস্তি!

Share:

নিজস্ব প্রতিনিধি : কল্যাণীর জেএনএম হাসাপাতালে ধুন্ধুমার। রোগীর পরিবারকে মারধর করার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে। ছাড় পাননি মহিলারাও। চুলের মুঠি ধরে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার তুমুল ধস্তাধস্তি হয় চিকিৎসক ও রোগিদের মধ্যে। দুপক্ষের মধ্যে তুমুল মারপিট হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, সোমবার রাতে কল্যানীর জেএনএম হাসপাতালে এক রোগীকে নিয়ে আসে তাঁর পরিবার। মাথা ফাঁচা অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়েছিল। অভিযোগ, জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় ওই রোগীকে। সেখানে রোগীকে দেখে বলা হয়, রক্তপাত বন্ধ করা এখানে সম্ভব নয়। তিন তলায় নিয়ে যেতে হবে। সেখানেই চিকিৎসা করা হবে। অনেকক্ষণ ধরে রক্তক্ষরণ হয়। এরপর রোগীকে নিয়ে তিন তলায় যায় রোগীর পরিবার। সেখানে যাওয়ার পরে চিকিৎসা করা হয়নি। সেখানেও দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। তারপরেই বচসা শুরু হয়। হাসপাতালের ইন্টার্ন ও হাউসস্টাফদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। সেটাই মারাত্মক আকার ধারন  করে। রোগীর পরিবারের অভিযোগ, তাঁদের ঘিরে ধরে মারধর করা হয়। তাঁদের সঙ্গে আসা মহিলারাও ছাড় পায়নি। তাঁদের চুলের মুঠি ধরে মারধর করা হয়েছে।

পাল্টা অভিযোগ ইন্টার্নদেরও। তাঁদের অভিযোগ, রোগীর পরিবারই প্রথমে মারধর শুরু করেন। তাঁরা শুধু প্রতিরোধ করতে গিয়েছিল। অশ্রাব্য কুকথা বলা হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে, খবর যায় কল্যানী থানায়। সেখান থেকেই পুলিশ বাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করেছে। রোগীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পাল্টা অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবারও। পাশাপাশি ইন্টার্নরা কর্মবিরতির ডাক দিয়েছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা নিয়েই চিন্তায় হাসপাতাল কর্তৃপক্ষ। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা