ভোল বদল শান্তনু ঠাকুরের, অভিষেক ঠাকুর বাড়িতে পুজো দিতে এলে আপত্তি নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, অশোকনগর: শান্তনু ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার পর ডিগবাজি খেলেন। ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দেবো না বলে হুমকি দিয়েছিলেন তিনি। পাল্টা মমতাবালা ঠাকুরপন্থি মতুয়ারা হুমকি দিয়ে বলেছিলেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avisekh Bandopadhay)বাধা পায় তবে ঠাকুরবাড়িতে রক্ত স্নান হবে। এরপর বেগতিক বুঝতে পেরে রবিবার শান্তনু ঠাকুর বলেন, ঠাকুরবাড়িতে যদি শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কেউ আসেন, তবে পুজো দিতে দেওয়া হবে না। তবে সাধারণভাবে সীমিত নিরাপত্তারক্ষী নিয়ে এসে পুজো দিয়ে চলে গেলে কোনও আপত্তি নেই তাঁর। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরেই শান্তনু ঠাকুর(Shantanu Thakur) পিছুপা হয়েছেন বলে মনে করছে ঠাকুরনগরের মতুয়ারা।

অশোকনগর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়ি পরিদর্শনের গণ্ডি বেঁধে দিয়ে কড়া হুঁশিয়ারির পথে না গিয়ে সুর নরম করলেন শান্তনু ঠাকুর। অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। একই সঙ্গে শীতের মরসুমে দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্রও তুলে দেওয়া হয়। অশোকনগর একেরতিন মোড়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর।মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন। এসআইআর(SIR) থেকে শুরু করে রাজ্যবাসী যেভাবে বঞ্চনার শিকার হচ্ছেন সেই বিষয়টিও তুলে ধরে বার্তা দেন বিজেপির এই নেতা। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ৯ তারিখ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসার কথা ঘোষণা করেছেন। সেই প্রসঙ্গ টেনে শান্তনু ঠাকুর বলেন, ঠাকুরবাড়িতে যদি শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কেউ আসেন, তবে পুজো দিতে দেওয়া হবে না।

তবে সাধারণভাবে সীমিত নিরাপত্তারক্ষী নিয়ে এসে পুজো দিয়ে চলে গেলে কোনও আপত্তি নেই বলে তিনি মন্তব্য করেন। শান্তনু ঠাকুর আরও বলেন, ঠাকুরবাড়িকে(Thakurbari) নাকাবন্দি করে কোনও রাজনৈতিক কর্মসূচি বা শক্তি প্রদর্শন বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, শক্তি প্রদর্শনের জন্য অন্য জায়গা রয়েছে, মুসলিম ভোট গিয়েছে। মতুয়া ভোট ও কপালে জুটবে না তৃণমূলের। এখন এত দায় পড়েছে যে মতুয়া বাড়ি না আসলে হচ্ছে না! ঠাকুরবাড়িকে সেই কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে মতুয়া সমাজকে ঘিরে তৃণমূলের রাজনীতির কড়া সমালোচনা করেন তিনি। বিজেপি সাংসদের এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এখন নজর আগামী ৯ তারিখের দিকে- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর ঠাকুরবাড়ি সফর কতটা নির্বিঘ্নে সম্পন্ন হয়। তবে প্রশাসন সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে আসার কর্মসূচিকে ঘিরে।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও