কাল বিয়ের সানাই,কেনাকাটা সেরে ফেরার পরেই চরম সিদ্ধান্ত শিলার

Share:

নিজস্ব প্রতিনিধি , শান্তিপুর: কাল বিয়ের সানাই, আজ শ্মশানের মৌনতা। কেনাকাটা সেরে ফেরার পরেই কি এমন হল ১৯ বছরের শিলার? কেন সে আত্মহত্যার পথ বেছে নিল।তদন্তে পুলিশ।সদ্য যুবতী হয়ে ওঠা, সন্তানের ভালো থাকার জন্য নিজের পছন্দ অনুযায়ী প্রতিবেশী যুবককে ভালোবেসে বিয়েতে মত দিয়েছিল দুই পরিবারই।সোমবার বিবাহ উপলক্ষে শনিবার সন্ধ্যায় হবু স্বামীর সাথে একসাথে কেনাকাটা করতে গিয়েছিলেন ওই যুবতী।কিন্তু তার পরেই কি এমন হল সকলকে ছেড়ে চলে যেতে হল তাঁকে।

চরম মর্মান্তিক ঘটনা নদিয়ার শান্তিপুর পুরসভার(Shantipur Municipality) ১৬ নম্বর ওয়ার্ডের চর সারাগড়ে । সেখানকার বাসিন্দা নিমাই বিশ্বাসের মেয়ে শিলার(Shila) বয়স মাত্র ১৯। পড়াশোনা করে। কিন্তু প্রতিবেশী যুবক বাপন বিশ্বাসের(Bapan Biswas) সাথে ভালোবাসার সম্পর্ক। নিজের বিবাহের সমস্ত কিছু আয়োজন পরিবারের সাথে একসাথে করছিল ।মেয়ে সন্ধ্যা বেলায় কেনাকাটা করে বাড়ি ফেরে হাসিমুখে।রাতে সবকিছুই ছিল ঠিক ঠাক। কিন্তু হঠাৎ শিলা পৃথিবী ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল কেন তা জানা নেই দুই পরিবারের। এমনকি কারণ অজানা হবু স্বামীরও। ঠাকুমার সঙ্গে শিলা রাতে একি ঘরে ঘুমোতো। রবিবার ভোরবেলা মা ঘর থেকে বের হন। পরে ঘরে ফিরেছে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে নাতনি।

রবিবার সকাল বেলায় বাবা তাঁর নিজের কন্যার এই মর্মান্তিক দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। সন্তান হারানো শোকে পাথর মা ও বাবা। প্রতিবেশীরা পুলিশের উপস্থিতিতে শিলার অচৈতন্য দেহ উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur Hospital) নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহ রানাঘাট পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ওই যুবতীর মোবাইল ফোনের তথ্য ঘেঁটে দেখছে পুলিশ। জিজ্ঞাসা বাদ করা হচ্ছে পরিবারের লোকজনদের। একই সঙ্গে হবু বরকেও জেরা করছে পুলিশ।

কথায় সংযত রাখুন, কচিকাঁচাদের সঙ্গে কাটালে দিনটি সুন্দর হবে, মানসিক শান্তি পাবেন..

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?