নৃশংস ঘটনা, হাত-পা বেঁধে পিঁপড়ের চাকে ফেলে শিশুকে অত্যাচার

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: দীর্ঘক্ষন নিখোঁজ থাকার পর হাত-পা বাঁধা অবস্থায় পিঁপড়ের চাক থেকে উদ্ধার পাঁচ বছরের এক নাবালক(5 Years Minor Boy) । কিশোরের বক্তব্য অনুযায়ী, প্রতিবেশী এক যুবকের সাথে মুখে ইয়ার্কি মারার জন্যই শাস্তির এই বেনজির দৃষ্টান্ত। অভিযুক্ত এলাকার দাপুটে বলে থানায় অভিযোগ করতে বাধা দেওয়া হয় কিশোরের মাকে। চরম অমানবিক এবং নির্মম ঘটনাটি নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের সাহেব ডাঙ্গা গ্রামের।

সেখানে বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে জসিদ আলী ধাবকের ৫ বছর বয়সী নাবালক সন্তান রাজীবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাবা জোসিদ এবং মা রোজিনা বিবি সে সময় বাড়ি ছিলেন না। সন্ধের সময় তারা ফিরে এসে ছেলেকে খোঁজ করতে গিয়ে লক্ষ্য করেন মাঠে যাওয়ার একটি নির্জন রাস্তায় তার হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে একটি পিঁপড়ের চাকের উপর। নাবালক ওই কিশোরের বক্তব্য অনুযায়ী প্রতিবেশী ইসমাইল ধাবক তাকে এই অবস্থা করেছে, সহযোগিতা করেছে সাইফুল(Saiful) নামে পারারই অপর এক যুবক। তবে সে সময় আরো বেশকিছু মানুষজন দাঁড়িয়ে দেখছিলো। অভিযোগকারী এবং অভিযুক্ত দুইই একি পাড়ার হওয়ার কারণে বৃহস্পতিবার রাতে নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করে এলাকাবাসী। কিন্তু শুক্রবার সকালে ওই নাবালক শিশুকে ঘরের দরজা আটকে গত কালকের ঘটনা বলতে বারণ করে ইসমাইল। এমনকি বলতে বলে পাট কাঠির গাঁদায় হেলান দিয়ে দাঁড়ানোর জন্যই এই অবস্থা। এমনকি হাত পা বেঁধে তার পিঠের উপরে বসে থাকার ঘটনাটাও ওই শিশুকে না বলার জন্য ভয় দেখানো হয়।

এরপর নাবালক ওই শিশুর মা রোজিনা বিবি(Rejina BiBi) বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানায়। শান্তিপুর সহ বিভিন্ন জায়গা থেকে তাদের আত্মীয়-স্বজন দেখতে আসে ওই কিশোরকে। তখন তাদের গাড়ি আটকে এমনকি নাবালকের মাকে থানায় যেতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। অন্যদিকে শিশুর শারীরিক পরিস্থিতি সুস্থ করার জন্য শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur Hospital) নিয়ে আসা হয়। শান্তিপুর থানায়(Shantipur P.S.) খবর দিলে পুলিশ প্রশাসন গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। শিশুটি বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। ইসমাইল স্থানীয় দাপুটে হওয়ার কারণে প্রভাব খাটিয়ে এলাকার মানুষদের জড়ো করে শুক্রবার অশান্তি শুরু করে বলে দাবি ওই শিশুর পরিবারের। বিষয়টি খতিয়ে দেখতে শান্তিপুর থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছয়। বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজের জন্য রণক্ষেত্র হয়ে ওঠা সাহেবডাঙ্গা গ্রাম(Sahebdanga Village) আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২