চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিলিট নাম ভোটার লিস্টে তুলে দেওয়ার অছিলায়, সোনার বালা নিয়ে চম্পট শান্তিপুরে

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: সম্মোহনের ফাঁদে ফেলে ভোটার লিস্টে ডিলিট পরিবারের চারটি নাম তুলে দেওয়ার আছিলায় বাড়িতে একাকী থাকা বৃদ্ধার সোনার বালা হাতিয়ে নিয়ে চম্পট দিল ভুয়ো সরকারি কর্মী। শান্তিপুরে(Shantipur) চাঞ্চল্য।ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বৃদ্ধাকে সম্মোহিত করে দুটি সোনার বালা নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। সূত্রের খবর, শুক্রবার সকাল আনুমানিক সকাল ৯:৪০ মিনিট নাগাদ এক বৃদ্ধাকে সম্মোহিত করে তার কাছ থেকে সোনার দুটি বালা(Gold Bracelet) হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রমিলা কুন্ডু নামে ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন এবং বাড়ি থেকেই ব্লাউজের ব্যবসা করতেন। অভিযোগ, শুক্রবার সকালে হঠাৎ এক যুবক ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায় এবং নিজেকে ‘রাহুল’ নামে পরিচয় দেয়। শুধু তাই নয়, সে বৃদ্ধার নাম সঠিকভাবে উল্লেখ করে এবং একটি ভোটার তালিকা দেখিয়ে পরিবারের চারটি ডিলিট হওয়া নাম উল্লেখ করে বিশ্বাস অর্জনের চেষ্টা করে।এরপর ওই যুবক নিজেকে সরকারি কর্মী বলে পরিচয় দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। সে বৃদ্ধার কাছে জব কার্ড আছে কি না, পরিবারের সদস্যদের নামসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য জানতে চায়। পাশাপাশি সে দাবি করে, বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে বৃদ্ধার নামে প্রায় আড়াই লক্ষ টাকা এসেছে এবং সে সেই টাকা পাইয়ে দিতে পারবে। বিনিময়ে পাঁচ হাজার টাকা আগামীতে দেওয়ার কথাও জানায়।

অভিযোগ অনুযায়ী, কথোপকথনের মাঝেই ওই যুবক বৃদ্ধাকে নানা অশালীন ও কুরুচিকর প্রশ্ন করতে শুরু করে।যা তাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলে। প্রতিবাদ করলে যুবক তাকে শান্ত করার চেষ্টা করে এবং কিছুক্ষণ পর আচমকাই তার খুব কাছাকাছি চলে আসে। যদিও বৃদ্ধা জানিয়েছেন, তিনি কোনও গন্ধ বা অস্বাভাবিক কিছু অনুভব করেননি। কিন্তু এর পর থেকেই তিনি যেন নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।বৃদ্ধার দাবি, এরপর থেকেই তিনি একপ্রকার সম্মোহিত হয়ে যান এবং যুবকের নির্দেশ মতো কাজ করতে থাকেন। যুবক তাকে তুলসী পাতা, দুব্বো ঘাস ও গঙ্গাজল আনতে বলে। তারপর একটি পাত্রে জল নিয়ে তাতে সোনার গয়না দিতে বলেন। বৃদ্ধা নিজের হাতের দুটি সোনার বালা খুলে জলের মধ্যে দেন। পরে ওই জল দিয়ে বাইরে হাত ধোয়ার নির্দেশ দেয় যুবক।

ঘটনার সময় আশেপাশের লোকজন যুবককে বাড়িতে ঢুকতে দেখলেও কেউ সন্দেহ করেননি।কারণ তারা ভেবেছিলেন বৃদ্ধার কোনও ক্রেতা এসেছে। পরে যুবক সেখান থেকে চলে গেলে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন বৃদ্ধা এবং তখনই তিনি বুঝতে পারেন তার সোনার দুটি বালা নেই। যার আনুমানিক বাজারমূল্য ৭০ থেকে ৮০ হাজার টাকা।এছাড়াও অভিযুক্ত যুবক বাড়ির সদস্যদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে দাবি করে তা পুনরায় অন্তর্ভুক্ত করার আশ্বাসও দেয়।ঘটনার পর প্রমিলা কুন্ডু শান্তিপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।অচেনা ব্যক্তিকে বাড়িতে প্রবেশ করতে না দেওয়া এবং কোনও সরকারি সুবিধার নামে ব্যক্তিগত তথ্য বা মূল্যবান জিনিস না দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌রায়দিঘি থেকে দিঘা বাস চালানো হবে’‌, নির্বাচনী প্রচারে বড় আশ্বাস অভিষেকের

জয়নগরে নাকা তল্লাশিতে বাইক আরোহীর কাছ থেকে উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ