Loading live market data...
Loading active stocks...
Connecting...

শান্তিপুরে একাধিক চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ইট ভাটার মালিকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া:একাধিক চাষের জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ইট ভাটার এক মালিকের বিরুদ্ধে।চাষিরা প্রতিবাদ করতে গেলে চাষীদের বেধড়ক মারধরের অভিযোগ। অন্যদিকে, চাষীদের তোলা অভিযোগ অস্বীকার করে ইটভাটার(Brickfield) মালিকের ভাই সানোয়ার হোসেন, তার পাল্টা অভিযোগ, তাদের লেবারদেরকে বেধড়ক মারধর করেন চাষীরা। এই ঘটনায় শনিবার সকাল থেকেই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটে। নদীয়ার শান্তিপুর থানা(Shantipur P.S.) এলাকার গয়েশপুর পঞ্চায়েতের ঘটনা। চাষীদের অভিযোগ, শুক্রবার মধ্যরাতে ওই পঞ্চায়েতের ভাগীরথী নদী সংলগ্ন চাষীদের জমি থেকে মাটি কেটে নিচ্ছিল পাশেই অবস্থিত ইটভাটার মালিক আনোয়ার হোসেনের লোকজন, সেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাষীরা।

বাধা দিতে গেলে ইটভাটার মালিকের লোকজন চাষীদের বেধড়ক মারধর করে, সাথে সাথেই আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে, সেখানেই তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে(Krishnagar Shaktinagar Hospital) স্থানান্তর করা হয়। চাষীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বেআইনিভাবে চলে মাটিকাটা। চাষীরা একাধিকবার প্রশাসনকে জানিও কোন সুরাহা হয়নি। এই ঘটনায় শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী, যদিও পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। চাষীদের দাবি, অবিলম্বে মাটিকাটা প্রতিরোধ করতে হবে, আর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। অন্যদিকে এই ঘটনায় ইটভাটার(Brick Field) মালিকের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করেন, ওখানে মাটি কাটা হচ্ছিল না, জিসিপি দিয়ে মাটি কেটে জায়গা সমান করা হচ্ছিল। বেশ কিছু লোকজন মদ্যপান করে ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত করার চেষ্টা করে। তাদের বোঝাতে গেলে দুপক্ষ শুরু হয় হাতাহাতি, এরপর ইট ভাটার বেশ কিছু লেবারদের(Labour) কেউ মারধর করে চাষিরা।

যদিও শুক্রবার রাতেই চাষীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায়, আর অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে পুলিশ। অন্যদিকে ইটভাটার মালিক পক্ষের পক্ষ থেকেও অভিযোগ জানানো হয় শান্তিপুর থানাতে। তবে এই ঘটনায় গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষের দাবী, তিনি প্রথমে খবর পান, তারপরে চাষীদেরকে নিয়ে ঘটনাস্থলে যায়। আর এরপরে তাকেও আক্রান্ত হতে হয়। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের