শান্তিপুরে নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেলের ডালা থেকে পড়ে গেল লরি নদীতে

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া ও মালদা: নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে ভেসেলের ডালা থেকে পড়ে গেল লরি ।অল্পের জন্য রক্ষা চালক ও খালাসির। ফের যাত্রী পারাপার এবং ভেসেল(Vesel) পারাপার নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন। ভেসেল থেকে লরি পড়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় যানবাহন পারাপার। প্রসঙ্গত কিছুদিন আগেই ভেসেল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে লরি পড়ে যাওয়ার ঘটনায় প্রাণ যায়, এক ছানা ব্যবসায়ীর ।এরপর ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। পরে পুলিশের পদক্ষেপে মৃতদেহ উদ্ধারের পর চালু হয় ভেসেল পরিষেবা।

ঘটনায় বিজেপির পক্ষ থেকে একাধিকবার আন্দোলন করা হয় ঘাট চত্বরে। মঙ্গলবারও ফের ভেসেল করে লরি আনার সময় ভেসেলের ডালা ভেঙে যাওয়ায় নদীপারেই পড়ে যায় লরি। আর তাতেই ফের দেখা দেয় যাত্রী পরিষেবা এবং ভেসেল পরিষেবা নিয়ে বড়সড়ো প্রশ্ন। তবে লরি তুলতে আনা হয় প্রশাসনের পক্ষ থেকে ক্রেন। ঘটনাস্থলে শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ যায়।এদিকে, মালদায় পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে মালদার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ থার্ড কোর্টের বিচারক সংঘমিত্রা পোদ্দার। ১২ বছর আগে খুনের ঘটনায় রাজীব রজক নামে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড। গত ২০১২ সালের ২৬ ডিসেম্বর স্ত্রী রানু রজককে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। মালদহের কালিয়াচক থানার(Kaliyachak P.S.) ডাল্লু গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

পরে চিকিৎসাধীন অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital) মৃত্যু হয় রানু রজকের। গত ২০১২ সালের ২৭ ডিসেম্বর এই ঘটনায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা মন্টু রজক। ২০১৩ সালের ২৫ অক্টোবর চার্জশিট দেয় পুলিশ। প্রায় এক যুগ ধরে চলেছে বিচার পর্ব। ১২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এই মামলায়।সরকারি আইনজীবী প্রশান্ত কুন্ডু জানান, দীর্ঘদিন ধরে আইনী সওয়াল জবাব চলার পরে গতকাল সোমবার স্বামী রাজীব রজককে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।মৃতের বাবা মামলাকারী মন্টু রজক জানান, দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে মেয়ের খুনের বিচার পেয়ে খুশি। তবে ফাঁসির সাজা হলে আরও ভালো লাগতো।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও