গোপালের বনভোজনের মধ্যে দিয়ে ভক্ত ভগবানের মিলনক্ষেত্র হয়ে উঠল শান্তিপুর

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: গোপালের বনভোজনের মধ্যে দিয়ে ভক্ত ভগবানের মিলনক্ষেত্র হয়ে উঠল নদিয়ার তীর্থনগরী শান্তিপুর(Shantipur)।ভক্ত ও ভগবানের মিলনের মধ্যে দিয়ে এক অনন্য চিত্র ফুটে উঠল মন্দির নগরী নদিয়ায়। শান্তিপুর মানে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মিলন ক্ষেত্র। ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে দিয়ে বিভিন্ন সনাতনী ধর্মীও অনুষ্ঠান লেগেই থাকে। যার এক অনন্য রূপ নিল পৌষ মাসে গোপালের বোনভোজনের মধ্য দিয়ে। নদিয়ার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা গ্রামের(Methirdanga Village) একটি প্রত্যন্ত গ্রামের কৃষিজমিতে মহাসামরহে ৬ বছর ধরে এই বনভোজনের আয়োজন করে থাকে সনাতনী ধর্মীয় ভক্তবৃন্দরা।

গোপালের জন্য ৫৬ মহা ভোগের ব্যবস্থা করা হয়। হাজার হাজার ভক্তবৃন্দদের জন্য আয়োজন করা হয় পঞ্চ ব্যঞ্জন ভোগ প্রসাদ। এবছর ৩০০ রেউ বেশি আরাধ্য গোপালকে একত্রিত করে ধুমধাম এর সাথে পালিত হয় গোপালের বনভোজন অনুষ্ঠান। জানা গেছে, শান্তিপুর তথা নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে গৃহস্থ বাড়ির আরাধ্য গোপালদের এই বনভোজনের নিয়ে আসা হয়। এরপর সারি সারি ভাবে সাজিয়ে ভোগ নিবেদন করা হয় গোপাল ঠাকুরকে। হাজার হাজার ভক্তবৃন্দরা সামিল হন এই বনভোজন(Picnic) অনুষ্ঠানে। হরিনাম সংকীর্তন এর সাথে মুগ্ধ হয়ে পড়ে অসংখ্য ভক্তবৃন্দরা।

কথায় বলে ভক্তের মধ্যেই লুকিয়ে থাকে স্বয়ং ভগবান। পঞ্চ আত্মা বিরাজিত প্রত্যেকের মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রূপ গোপাল, তাই বেশিরভাগ গৃহস্থরা বাড়িতে গোপালের মূর্তি আরাধনা করে থাকেন। শীতের মরশুম পড়তেই বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনকে নিয়ে দূর দূরান্ত চলে যায় বনভোজনের জন্য। এবার চিত্রটা একটু অন্যরকম। গৃহস্থের আরাধ্য দেবতাকে সাথে নিয়ে ধর্মীয় আচার রীতি মেনে ভক্ত ভগবানের মিলনের মধ্যে দিয়ে আয়োজন এই শীতকালের বনভোজনের।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও