ঠাকুর দেখে ফেরার পথে মদ্যপ যুবকদের গণপিটুনিতে মৃত্যু এক যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: উৎসবের মধ্যেই চলে যেতে হল শান্তিপুর শহরের রামনগর মাঠপাড়া এলাকার তরতাজা যুবক সুমন দাসকে(Suman Das)। পেশায় হোটেল সেফ হিসাবে ভিন রাজ্যে কাজ করতেন তিনি। উৎসবের জন্যই শান্তিপুরে আসা। গত ৩রা নভেম্বর কালী পুজোর ভাসান দেখে মোটরসাইকেল চালিয়ে রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ডাকঘরের দিক থেকে একাই বাড়ি ফিরছিলেন সে। পথে গোভাগার মোড়ের কিছুটা আগে দলবদ্ধ ভাবে থাকা যুবকদের সাথে সামান্য ধাক্কা লাগার কারণেই হোক কিংবা অন্য বিষয়ে কটুক্তির কারণে তার সাথে বচসা বাঁধে । এরপর তাদের হাত থেকে মুক্তি পেতেই জোরে মোটরসাইকেল চালায়।

কিন্তু পথের ধারে পড়ে থাকা ইট ছুড়ে মারলে সে পড়ে যায় । গোভাগার মোড় এলাকায় এরপর ওই দুষ্কৃতীদের অমানবিক আঘাতে গুরুতর আহত হন সে।পথ চলতি সাধারণ মানুষ এবং শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাকে ভর্তি করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে(Shantipur Hospital)। সেখান থেকে শক্তিনগর হয়ে কলকাতা এন আর এস(NRS) এবং তার পরবর্তীতে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত ছিলেন সে।তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে রবিবার সন্ধ্যায় মারা যায় সে । এরপর ময়নাতদন্ত করার পর দেহ এসে পৌঁছায় শান্তিপুরে।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ অনুযায়ী সুভাষ সাহা, রাকেশ শেখ এবং চাঁদু শেখ নামে তিন যুবককে গ্রেফতার করে আদালতে পাঠায় শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ । অন্যদিকে, শিবা সরকার নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। অপরদিকে মূল অভিযুক্ত সাগর দাস এখনো পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অমানবিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা শান্তিপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক সাজা এবং ফাঁসির দাবি করেছেন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি