অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানা

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: গোপনসূত্রে খবর পেয়ে অনলাইন প্রতারণা চক্রের ৬ ব্যাক্তিকে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ।ফের বড়োসড়ো সাফল্য রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার পুলিশের।গোপন সূত্রে খবর পেয়ে, অনলাইন প্রতারণা চক্রের সন্দেহে ছয়জনকে গ্রেফতার করল শান্তিপুর থানার(Shantipur P.S.) পুলিশ।পুলিশ সূত্রে খবর শান্তিপুর লেবুতলা পাড়ায়(Labutala Para) ছয় যুবক একটি জায়গায় বসে জুয়া খেলছিল।সেই সময় শান্তিপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই ছয় যুবককে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য।

পুলিশ জানায় ধৃত ছয় যুবকের কাছ থেকে তিনটি ল্যাপটপ এবং দশটি মোবাইল উদ্ধার করা হয়েছে।তৎসহ যুবকদের কাছ থেকে নগদ ৩৫ হাজার ৪৫০ টাকা উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে রানাঘাট আদালতে(Ranaghat Court) পাঠালে,ধৃতদের মধ্যে তিন যুবককে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় রানাঘাট আদালত।জানা যায়, ধৃত ছয় যুবকের নাম সোমনাথ পাল বয়স ২৪ বাড়ি পূর্ব বর্ধমানের কালনা জাপট পালপাড়া এলাকায়,অপর যুবকের নাম ইন্দ্রজিৎ পাল বয়স ২৪ বাড়ি পূর্ব বর্ধমান জেলার কালনা নিচু জাপট এলাকায়।

দিপু ব্যানার্জি বয়স ২৩ বাড়ি ঝাড়খণ্ডের(Jharkhand) দিবাকর নগর এলাকায়, রঞ্জন কুমার যাদব বয়স উনিশ বাড়ি বিহার, অপর যুবকের নাম সুধীর কুমার বয়স উনিশ বাড়ি বিহার,অপর যুবকের নাম পুষ্কর দাস বয়স ১৯ বাড়ি উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায়। যদিও এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়া এলাকায় এবং এই প্রতারণা চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত আছে কিনা এবং এদের দল আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে তা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২